ফেসবুক পোস্টে একের পর বিতর্কিত মন্তব্য, এবার স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নোবেল
ফেসবুক পোস্টে একের পর বিতর্কিত মন্তব্য, এবার স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নোবেন
ফেসবুকে একর পরএক বোমা ফাটিয়ে চলেছেন বাংলাদেশি গায়ক নোবেল। গত কয়েকদিন ধরেই নোবেল নিজে বাবা হচ্ছেন বলে দাবি করেছিলেন। কিন্তু তাঁর স্ত্রী নোবেলের সেই দাবি উড়িয়ে দেন। তারপরেই ফের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সালসাবিলার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন গায়ক নোবেল।

ফের বিতর্কে নোবেল
ভারতে একটি টেলিভিশনের রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশি গায়ক নোবেল। তারপরেই তাঁর জনপ্রিয়তা বাড়ে। কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার পর থেকে বিতর্ক যেন নোবেলের পিছু ছাড়ছিল না। কয়েকদিন আগে ফেসবুকে নোবেল লেখেন তিনি বাবা হতে চলেছেন। তারপরেই সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে এই নিয়ে।

নোবেলের স্ত্রীর পোস্ট
তার পরেই নোবেলের স্ত্রী সালসাবিলা পাল্টা দাবি করেছেন তিনি কোনও ভাবেই অন্তঃসত্ত্বা নন। নোবেলের ফেসবুক পোস্ট থেকেই তিনি প্রথম তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন। নোবেল তাঁকে কোনওকিছু না জানিয়েই এই কথা ফেসবুকে লিখেছিলেন। সালসাবিলার এই ফেসবুক পোস্টের পরেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

পাল্টা পোস্ট নোবেলের
স্ত্রী নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা অস্বীকার করতেই পাল্টা পোস্ট করেন নোবেল। সেখানে সালসাবিলার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন নোবেল। উল্টে তিনি দাবি করেন সঠিক দাবি করেছিলেন তিনি। স্ত্রীর কাছে লক্ষ্মণ জানতে পেরেই বাবা হওয়ার সুখবর তিনি জানিয়েছিলেন ফেসবুকে। কিন্তু তারপরেই তাঁকে হুমকির মুখে পড়তে হয়।

স্ত্রীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ
নোবেল ফেসবুক পোস্টে দাবি করেছেন, ফেসবুকে তিনি বাবা হওয়ার খবর পোস্ট করতেই তাঁর স্ত্রী তাঁকে গর্ভপাতের হুমকি দিেয়ছিল। সালসাবিলা নাতি নোবেলকে বলেছিল সে তাঁর সন্তানের বাবা হওয়ার যোগ্য নয়। তাঁকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাঁকে অনেকে ঘৃণা করেন। সালসাবিলার বাড়ির লোকেরা নাকি তাঁদের বিয়ে মেনে নেয়নি। সেই বিয়ে বেশিদিন তাঁরা টিকতে দেবেও না। আমার ঘরের তালা ভেেঙ ঢোকার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications