স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা বাঙালি মডেল-অভিনেত্রীর
স্বামী ইমরুল হাসানের সঙ্গে ভিডিও চ্যাট করার সময়ই আত্মহত্যা করেছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রিসিলা বিন্তে ওয়াজের।
বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রিসিলা বিন্তে ওয়াজের আত্মহত্যা করলেন। তবে কায়দা অভিনব। স্বামী ইমরুল হাসানের সঙ্গে ভিডিও চ্যাট করার সময়ই তিনি আত্মহত্যা করেছেন বলে খবর বাংলাদেশি সংবাদমাধ্যমে।
সেদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভিডিও কলের সময়ই রিসিলা স্বামীকে বলেন, দেখো আমি কী করি! এই বলে চেয়ারে উঠে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ফ্যানের মধ্যে বেঁধে ঝুলে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

বছর ২২-এর রিসিলার মৃত্যু ভিডিও কলে ফোনের ওপার থেকে দেখেন স্বামী। তা দেখে সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন শ্বশুরবাড়িতে। পরে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। রিসিলাকে আর বাঁচানো যায়নি। সোমবার সকালে বাংলাদেশের ঢাকার গুলশন এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, রিলিসার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মডেলিংয়ের পাশাপাশি গত কয়েকবছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গেও যুক্ত হন। ঢাকার গুলশনে একটি ফ্ল্যাটে রিসিলা স্বামী ও মেয়েকে নিয়ে থাকতেন বলে জানা গিয়েছে।
পারিবারিক বিবাদের জেরেই আত্মহত্যা বলে পুলিশের সন্দেহ। স্বামীর অভিযোগ, রিসিলা মাদক নিতেন। তা নিয়ে সংসারে অশান্তি লেগে থাকত। বন্ধুবান্ধব নিয়েই রঙীন জীবনযাপন করতেন এই অভিনেত্রী।
ঘটনার দিন মেয়েকে আত্মীয়র বাড়িতে পাঠিয়ে রিসিলা স্বামীকে ভিডিও চ্যাটে কল করে আত্মঘাতী হন।












Click it and Unblock the Notifications