Bangladesh: আর নয়, এবার বাংলাদেশে প্রতিরোধ গড়ছে হিন্দুরা, ঢাকার রাস্তায় মিছিল সংখ্যালঘুদের

ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর যাকে বলে নারকীয় হত্যালীলা চলেছে বাংলাদেশ জুড়ে। সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর লুঠ করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে মন্দির। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা।

অত্যাচারিত হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের। এবার প্রতিরোধ গড়ে তুলতে শুরু করলেন তাঁরা। ঢাকার রাস্তায় দেখা গেল সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ মিছিল। আর তার ভিডিও শেয়ার করল আওয়ামি লিগ। হাসিনা দেশ ছাড়ার পর থেকে নির্মম ভাবে আওয়ামি লিগের নেতা-মন্ত্রী কর্মী সমর্থকদের হত্যা করা বয়েছে। তাঁদের পরিবারের উপরেও হামলা এসেছে।

Bangladesh

শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে রয়েছেন। আমেরিকা তাঁর রাজনৈতিক আশ্রয়ের আর্জি ফিরিয়ে দিয়েছে। ব্রিটেনও তাই। আপাতত বাংলাদেশেই রয়েছেন তিনি। তবে হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন তাঁর ছেলে। কিন্তু তার আগে বাংলাদেশের পুরো চেহারাটাই বদলে গিয়েছে। সংরক্ষণের প্রতিবাদে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, হাসিনা দেশ ছাড়ার পর সেটা লুঠ আর হত্যালীলায় পরিণত হয়েছে। গত সাতদিন ধরে অরাজকতার আরেক নামে পরিণত হয়েছে বাংলাদেশ। থানা থেকে শুরু করে সরকারি আবাসে লুঠ ভাঙচুর হত্যার ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশের শিল্পীদের বাড়িতে পর্যন্ত হামলা চালানো হয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে বাংলাদেশে।

একাধিক জায়গায় হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটে চলেছে। ইস্কনের মন্দির ভারতসেবাশ্রম সংঘ ভেঙে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। আতঙ্কে প্রাণ হাতে করে বাংলাদেশে রয়েছেন হিন্দুরা। অনেকেই ভিসা নিয়ে ভারতে চলে এসেছেন। কিন্তু যাঁদের ভিসা নেই তাঁরা কি করবেন। আতঙ্কে রয়েছেন সকলেই।

এই পরিস্থিতিতে ভয় ত্যাগ করে শেষে পথে নেমেছেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা। এতোদিন ঢাকার রাস্তায় যে ছাত্ররা প্রতিবাদে সোচ্চার হয়ে মিছিল করেছিলেন সেই রাস্তায় এবার নিজেদের অস্তিত্ব রক্ষায় অধিকারের জন্য পথে নামলেন বাংলাদেশের হিন্দুরা। দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ হিন্দু বাংলাদেশে। কারা বাঙালি স্লোগান দিতে দিতে শান্তি দাবি জানিয়ে মিছিল করেন তাঁরা।

এদিকে ভারতও হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবং বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতির উপরে নজর রাখার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। সীমান্তে যাতে অনুপ্রবেশ না ঘটে সেদিকে বিএসএফকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+