আধিপত্যের চেষ্টা! সমস্ত প্রকল্প বাতিল করুন, ভারতকে নির্লজ্জ আক্রমণ বাংলাদেশি অর্থনীতিবিদের
Bangladesh: ভারত সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছে! বাংলাদেশের মাটিতে চেষ্টা করা হচ্ছে আধিপত্য বিস্তারের। ৭১ এর ইতিহাস ভুলে সেই ভারতের বিরুদ্ধেই কার্যত রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের। তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সদা জাগ্রত থাকতে হবে। এমনকী এই বিষয়ে ইউনূস সরকারকেও পরামর্শ দিতে ছাড়েননি আনু মুহাম্মদ।
বলেন, ভারতের বিরুদ্ধে শুধু হুঙ্কার ছাড়লেই হবে না। বাংলাদেশের মাটিতে যে সমস্ত প্রকল্প আছে তা যাতে বাতিল করা হয় সেই আবেদন রাখেন। বিশিষ্ট এই অর্থনীতিবিদের কথায়, ওই সমস্যত প্রকল্পে বাংলাদেশের (Bangladesh) ক্ষতিই হচ্ছে।

বাংলাদেশের (Bangladesh) মাটিতে যে সমস্ত বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ আছেন তাঁদের মধ্যে একজন অধ্যাপক আনু মুহাম্মদ। যিনি বিশিষ্ট একজন অর্থনীতিবিদ। তাঁর মুখে ইতিহাস ভুলে ভারত সম্পর্কে এমন মন্তব্য তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সে দেশের মাটিতে অনেকেই এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি পদযাত্রা বের হয়।
সেখানে অধ্যাপকের দাবি, ''অনেকে ভারতের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু রামপাল বিদ্যুৎকেন্দ্র যেটা বাংলাদেশের সর্বনাশ করছে- সেটা বাতিল করার কথা বলছেন না''। আমরা সেটা বাতিল করার দাবি জানাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার অর্থায়নে করা হলেও এটি ভারতের বড় ভূমিকা আছে। পরিকাঠামো থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ভারতের ভূমিকা আছে বলে দাবি আনু মুহাম্মদের।
শুধু তাই নয়, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভারতের আধিপত্য আছে বলে আক্রমণ শুরু করে দেন। তবে ভারতের বিরদ্ধে তোপ দাগলেও সে দেশের মাটিতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তা মেনে নিয়েছেন ওই অর্থনীতিবিদ।
তাঁর কথায়, বাংলাদেশ সরকারের কাছে দাবি, দেশের কোনও সংখ্যালঘু বা কোনও মানুষ যেন নিপীড়নের শিকার না হয়। আর তা নিশ্চিত করতে হবে। যারা জোর জবরদস্তি, অশান্তি করছে তাদের সবার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও ওই সভা থেকে আহ্বান জানান অধ্যাপক আনু মুহাম্মদ।












Click it and Unblock the Notifications