লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে বাংলাদেশিসহ ৪৩ জন নিখোঁজ
তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে বাংলাদেশিসহ ৪৩ জন নিখোঁজ
তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটির উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে বাংলাদেশিও ছিলেন বলে জানা যাচ্ছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
অভিবাসীরা লিবিয়ার জুয়ারা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং তারা ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিল।
তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট এর প্রধান মঙ্গি স্লিম জানিয়েছেন, দেশটির নৌবাহিনী আরো ৮৪ জনকে উদ্ধার করেছে।
গ্রীষ্মের সুযোগ নিয়ে অভিবাসীরা উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে।
সোমবার যাত্রা শুরু করা নৌকাটিতে বাংলাদেশ ছাড়াও মিশর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক ছিলেন। নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর সেটি ডুবে যায়।
আরো পড়ুন:
- অভিবাসী শ্রমিক: নতুন কোন দেশে বাংলাদেশে কর্মীদের সুযোগ রয়েছে
- কম দক্ষদের ভিসা প্রদানে কড়াকড়ি করতে যাচ্ছে ব্রিটেন
- করোনাভাইরাস: দেশে ফেরা দুই লাখ প্রবাসী শ্রমিকের জীবন অনিশ্চয়তায়
তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির জারজিস বন্দরের কাছ থেকে উদ্ধার করা অভিবাসীদের বয়স তিন বছর থেকে শুরু করে ৪০ বছর পর্যন্ত।
স্থানীয় রেডিও সম্প্রচার থেকে জানা যায়, তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট তাদের খাবার এবং পানীয় জল সরবরাহ করেছে। একই সাথে তাদের কোভিড আইসোলেশনের জন্য কোথায় রাখার ব্যবস্থা করা যায় তা নিয়েও কাজ করছেন তারা।
ভূমধ্যসাগর পার হয়ে যারা ইউরোপে পাড়ি জমাতে চান তাদের জন্য লিবিয়া একটি পছন্দের ট্রানজিট পয়েন্ট।
তিউনিশিয়াও অন্যতম প্রধান একটি কেন্দ্র হয়ে উঠেছে এবং তারা ইউরোপীয় ইউনিয়নকে অভিবাসী সমস্যার সমাধানে আফ্রিকা অঞ্চলে দারিদ্র দূর করতে সহায়তার আহ্বান জানিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications