বাংলাদেশকে ভাত জোগাবে সেই ভারত, কোটি কোটি টাকা খরচ করছে ইউনূস সরকার

India-Bangladesh: ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে ইউনূস সরকার। এতে ২৫৯ কোটি ১০ লাখ টাকা ব্যায় হবে বলে জানা যাচ্ছে। চলতি মাসেই দফায় দফায় জাহাজে করে ওপার বাংলায় চাল পাঠিয়েছে ভারত। কিন্তু চাহিদার কথা মাথায় রেখে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত। সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বৈঠক হয়। আলোচনা হয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যদের।

আর সেই বৈঠকেই ভারত থেকে আরও চাল কেনার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম 'কালের কন্ঠে' প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১০ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল কেনা হবে।

India-Bangladesh

সে দেশের প্রকাশিত আরও খবর অনুযায়ী, এক্ষেত্রে প্রতি মেট্রিক টনে চালের মূল্য ধরা হয়েছে ৪২৪.৭৭ মার্কিন ডলার। ফলে সব মিলিয়ে এক্ষেত্রে ২ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫০০ মার্কিন ডলার বা ২৫৯ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকা ইউনূস সরকারের ব্যয় হবে বলেও জানানো হয়েছে। খাদ্য মন্ত্রক ভারত থেকে বিপুল পরিমান চাল কেনার প্রস্তাব দেয়। আর সেই প্রেক্ষিতে এই চাল আমদানির সিদ্ধান্ত বাংলাদেশের অন্তবর্তী সরকার নিয়েছে বলে জানা যাচ্ছে।

'কালের কন্ঠে' প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের পাশাপাশি চাল মায়ানমার, সিঙ্গাপুর, পাকিস্তান ও ভিয়েতনাম থেকেও আমদানি বাংলাদেশ করছে। চাল ছাড়াও এলএনজি ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

India-Bangladesh: কেন এত চাল কিনছে বাংলাদেশ

ইউনূস সরকারের আমলে সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। বিশেষ করে নিত্য প্র্যজনিয় চাল, ডাল, আলু সহ একাধিক জিনিসের দাম অনেকটাই বেড়েছে। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের পরিস্থিতিতে। দাম নিয়ন্ত্রণে যে ইউনূস সরকার ব্যর্থ সেই দাবিও উঠতে শুরু করেছে। এই অবস্থায় বাজারে চালের জোগান ঠিক রাখতে চায় সরকার। আর তাই এক্ষেত্রে ভারতই ভরসা। তুলনামূলক অনেক ভালো চাল সস্তায় কেনার সুযোগ থাকছে এই দেশ থেকে। আর তাই এক্ষেত্রে ইউণূস সরকারের কাছে ভারতই ভরসা বলছেন বিশ্লেষকর।

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+