Bangladesh: সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বাতিলের দাবি, ইসলামিক রাষ্ট্র হওয়ার পথে বাংলাদেশ?

Bangladesh: বাংলাদেশের সংবিধান থেকে এবার ধর্মনিরপেক্ষ শব্দটি সরানোর পক্ষে সওয়াল করলেন অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। বিচারপতি ফারাহ মেহবুব ও দেবাশিস রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চে সংবিধানের ১৫তম সংশোধনীর বৈধতা নিয়ে মামলার শুনানিতে এই দাবি উত্থাপন করেন আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার ৯০ শতাংশই মুসলিম, তাই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ সরানো হোক।

একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) পদের পরিবর্তনও দাবি করেছেন আসাদুজ্জামান (Asaduzzaman)। বাংলাদেশের জাতির জনক হিসেবে অভিহিত করা হয় শেখ মুজিবকে। তাতেও পরিবর্তন চান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।

Bangladesh

আসাদুজ্জামানের মতে এই দুই ন্যায্য দাবি দেশের সংবিধান ও ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও দুই দাবিকেই ভালো চোখে দেখছে না ভারত। বাংলাদেশের ইসলামিক রাষ্ট্রে (Islamic State) পরিণত হওয়া কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।

এদিন শুনানির সময় আসাদুজ্জামান বলেন, "আগে থেকেই বাংলাদেশে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। তাই বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। সংবিধানের ২এ অনুচ্ছেদে বলা রয়েছে, সর্ব ধর্ম উপাসনার সমান অধিকার সকলের রয়েছে। অথচ ৯ নম্বর অনুচ্ছেদে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে বলা হয়েছে। দুটি অনুচ্ছেদই পরস্পর বিরোধী।"

শেখ মুজিবুর রহমানকে জাতির জনক (Father of the Nation) বলা নিয়েও আপত্তি তোলেন আসাদুজ্জামান। জাতির জনক আখ্যা দেওয়া বাক স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ বলে মনে করেন তিনি। বলেন, "শেখ মুজিবের অবদান স্বীকার করা উচিত। কিন্তু আইনি বাধ্যতা জারি হলে তা বিভেদের রাজনীতিতে পরিণত হয়।"

১৫ তম সংশোধন বাতিলের আহ্বান জানিয়ে আসাদুজ্জামানের দাবি এটি বাংলাদেশের ১৯৯০ সালের গণতান্ত্রিক বিদ্রোহের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সংবিধান সংস্কারের আহ্বান জানিয়ে আদালতকে পঞ্চদশ সংশোধনী বিবেচনা করার আহ্বান জানান।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনে তপ্ত বাংলাদেশ থেকে গত ৫ অগাস্ট ভারতে পালিয়ে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে তাকে গ্রেফতারের জন্য যাতে রেড অ্যালার্ট জারি করা হয়, সেই বিষয়ে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হবে বলে আগেই জানিয়েছিল নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+