'ধর্মীয় মৌলবাদী সংগঠন', বাংলাদেশে নিষিদ্ধ হবে ISKCON? হাইকোর্টে জোর সওয়াল ইউনূস সরকারের
Bangladesh Iskcon Ban: বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ হতে চলেছে ধর্মীয় সংগঠন ISKCON! এবার সেই আবেদন জমা পড়ল বাংলাদেশ হাইকোর্টে। যেখানে বাংলাদেশের মাটিতে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছে। এই সংক্রান্ত মামলায় চাঞ্চল্যকর দাবি মহম্মদ ইউনূসের সরকারের। শুধু তাই নয়, 'ধর্মীয় মৌলবাদী সংগঠন' বলেও উল্লেখ করা হয়েছে সরকারের তরফে।
এমনকি ধর্মীয় সংগঠনের কাজ খতিয়ে দেখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে সরকারের তরফে। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরেই ধর্মীয় সংগঠন ISKCON-কে বাংলাদেশের বুকে নিষিদ্ধ (Bangladesh Iskcon Ban) করার দাবি উঠছিল। সম্প্রতি ইসকনের (ISCON) সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ।

রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে। আর এর মধ্যেই ইসকন নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলা বাংলাদেশ হাইকোর্টে। সেই মামলায় আদালত কি বলে সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামানের কাছে বাংলাদেশ হাইকোর্ট ইসকনের কাজকর্ম নিয়ে জানতে চায় বলে জানা যায়। আর সেই সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন (Bangladesh Iskcon Ban)। কোনও রাজনৈতিক দল তারা নয়।
এমনকি ধর্মীয় সংগঠনের কাজকর্মে (Bangladesh Iskcon Ban) ইউনুস সরকার নজর রাখছে বলেও অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বাংলাদেশ হাইকোর্টকে জানান বলে জানা গিয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবারের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছে বলেও খবর।
পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নতুন করে যাতে অশান্ত না হয় সেদিকেই নজর রাখার কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের সংবিধান থেকে "সেকুলার" শব্দটি যাতে বাদ দেওয়া হয় তেমন আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। যদিও এই বিষয়ে আইনজীবীর যুক্তি, বাংলাদেশের মোট সংখ্যাগরিষ্টতায় ৯০ শতাংশ মুসলিম। ফলে কেন সেকুলার শব্দ থাকবে? বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আক্রান্ত হতে হচ্ছে সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের। কখনও সে দেশে মন্দিরের উপর হামলা করা হচ্ছে আবার কখনও হিন্দু ধর্মালম্বী মানুষদের মারধরা বা মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই অবস্থায় ইতিমধ্যে ভারতের তরফে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে (Bangladesh Iskcon Ban)।












Click it and Unblock the Notifications