India-Bangladesh: খিদের জ্বালা বড়, পাকিস্তানের চাল মুখে উঠছে না! ভারতের কাছে হাত পেতে বড় জিনিস চাইলেন ইউনূস
India-Bangladesh: ফের একবার ভারত থেকে চাল চায় বাংলাদেশ। গত কয়েকমাসে একাধিকবার সে দেশে চাল পাঠানো হয়েছে ভারত থেকে। কিন্তু এরপরেও মিটছে না চাহিদা। বাড়ছে খিদের জ্বালা! এই প্রেক্ষাপটে ভারত থেকে আরও ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। অন্তবর্তী সরকারের দাবি, খাদ্যের মজুত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই কারণেই ভারত থেকে আরও চাল কেনার সিদ্ধান্ত।
এজন্য ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার ইউনূস সরকারের ব্যায় হবে বলে সে দেশে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বৈঠক হয়। আর সেখানেই বিপুল পরিমান এই চাল কেনার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি (India-Bangladesh) ।

খুব শীঘ্রই এই সংক্রান্ত আবেদন ভারতের কাছে জানানো হবে। সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের মেসার্স এস পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে এই চাল কেনার সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৪২৯ দশমিক ৫৫ মার্কিন ডলার। সে হিসাবে ৫০ হাজার টন চালের দাম পড়বে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ ডলার। এর আগে গত ২০ ফেব্রুয়ারি খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির প্রস্তাব করা হয়।
উপদেষ্টা পরিষদ কমিটি এই বিষয়ে দীর্ঘ পর্যালোচনা করেন। আর এরপরেই এই সংক্রান্ত অনুমোদন দেওয়া হয় বলে প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে। ভারতের এমএস বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট থেকে এই চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমের। সে ক্ষেত্রে প্রতি কেজি চালের মূল্য ধরা হয় ৫৩ টাকা ২ পয়সা।
এর আগে ভারত, পাকিস্তান, ভিয়েতনামের এবং সিঙ্গাপুর থেকে চাল আমদানির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে ভারত থেকে দুই দফায় ৫০ হাজার টন করে এক লাখ টন, পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন করে এবং ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। তবে ভারত ফের একবার চাল পাঠানো আবেদন মঞ্জুর করে কিনা সেদিকেও নজর থাকবে সবার।












Click it and Unblock the Notifications