বাংলাদেশে কালী মূর্তি ভেঙে আগুন ধরাল মৌলবাদীরা! প্রবল চাপে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়লেন অনুপম সেন
Bangladesh: বাংলাদেশের মাটিতে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা! নেত্রকোনা জেলার একটি কালীমন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, কালীমূর্তি ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কের মধ্যে সেখানকার মানুষজন।
এলাকার (Bangladesh) মানুষের অভিযোগ, স্থানীয় প্রশাসন আসলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু নেত্রকনা নয়, সে দেশের বিভিন্ন জায়গায় ছবিটা এক। অন্যদিকে প্রবল চাপের মুখে পদত্যাগ করতে কার্যত বাধ্য হলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন। গত কয়েকদিন ধরে তাঁর পদ্যত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানকার একদল ছাত্র।

তাঁদের দাবি ছিল, অনুপম সেন জুলাই বিপ্লবের বিরোধী ছিলেন। 'স্বৈরাচারের দোসর' বলেও তোপ ছাত্রদের। কার্যত প্রবল চাপ আসতে শুরু করে। এরপরেই শুক্রবার রাতে উপাচার্যের পদ থেকে ইস্তফা দেন ড.অনুপম সেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি, রাষ্ট্রপতিকে পাঠানো ইস্তফা পত্রে অনুপমবাবু লিখেছেন, বার্ধক্যজনিত কারণে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। আর সেজন্যেই ইস্তফা। আর তা যাতে গ্রহণ করা হয় সেই আবেদনও জানানো হয়েছে। যা খবর, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অনুপম সেনের ইস্তফা ইতিমধ্যে গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর ২০০৬ সালে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেই সময় থেকেই উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু শেখ হাসিনা সরকারে পতনের পর থেকেই রাতারাতি বদলে গিয়েছে পরিস্থিতি। কার্যত ওপার বাংলা জুড়ে চলছে 'হিন্দু নিধন'। মহিলাদের স্বাধীনতা খর্ব করে জারি করা হচ্ছে তালিবানি ফতোয়া।
প্রশাসনের বিভিন্ন পদে থাকা সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে আসছে শাস্তির খাড়া! কখনও ভয় দেখিয়ে তো কখনও চাপে করা হচ্ছে চাকরিচ্যুত। সেই তালিকায় যুক্ত হলেন হিন্দু উপাচার্য ড.অনুপম সেন। প্রশ্ন ঊঠছে হিন্দু হওয়াই অপরাধ ছিল। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে স্থানীয় সংবাদমাধ্যমকে অনুপম সেন জানিয়েছেন, পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে। এই বিষয়ে নোবেলজয়ী ইউনূস সরকারের তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি (Bangladesh)।
অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বিএনপি। এমনকি ভারত থেকে রপ্তানি করা আলু থেকে পেঁয়াজ, শাক-সবজিতেই সে দেশের মানুষকে সবিনিভর হওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications