কলকাতা দখলে স্বপ্ন দেখা বাংলাদেশে হাস্যকর অবস্থা! কোচ ফেলেই ছুটছে ট্রেন! চালকের কীর্তিতে অবাক কাণ্ড
Bangladesh Train: চলন্ত অবস্থায় দুই বগি ফেলে ছুটল সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। বাংলাদেশের অন্যতম দুই গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এবং খুলনা রুটে চলাচল করে এই ট্রেনব। আজ মঙ্গলবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি। কিছুটা এগোতেই একেবারে হাস্যকর ঘটনা! বাংলাদেশের হরিয়ান স্টেশন এলাকায় বগি দুটি খুলে যায় মূল ট্রেন থেকে।
কিন্তু তাতে কী! ট্রেনটি কিন্তু থামেনি। এর পরে গড়িয়ে গড়িয়ে ট্রেনটি (Bangladesh Train) চলে যায় বেলপুকুর পর্যন্ত। তবে ওই বগিগুলোতে কোনও যাত্রী ছিল না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এমনকী ওই লাইনে অন্য কোনও ট্রেন চলে না আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেও মনে করা হচ্ছে।

তবে এই ঘটনায় বাংলাদেশের রেলের (Bangladesh Train) পরিকাঠামো যে কতটা ভয়ঙ্কর তা আরও একবার প্রকাশ্যে চলে এল। আর এই ছবি দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, কলকাতা দখলের স্বপ্ন দেখা বাংলাদেশের রেলের যে কতটা খারাপ তা এই ঘটনা প্রমাণ করে দেয়।
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপর হরিয়ান স্টেশনে এসে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি নিয়ে আসে হরিয়ান স্টেশনে। হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। সেই সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে সকাল ৮ টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ানী স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে।
তিতুমীর এক্সপ্রেসের এক যাত্রী আরমান আলী সে দেশের সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউন'কে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি হরিয়ানা স্টেশনে থেমে ছিল। রাজশাহী স্টেশন থেকে সকালে যখন আসছিল সেই সময়েও অনেক দেরি করে ছাড়ে সেটি। এরপরেও আস্তে আস্তে আসছিল। হরিয়ানা স্টেশনে আসার পরে একদম থেমে যায়।
এই বিষয়ে হরিয়ানা স্টেশনের স্টেশনমাস্টার মনিরুল ইসলাম বলেন, 'বগিগুলো খালি ছিল। তাতে কোনও যাত্রী ছিল না। তবে সাগরদাঁড়ি ট্রেনটি খুলনায় চলে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় যাত্রীদের মধ্যে। বলে রাখা প্রয়োজন, এমন ঘটনা নতুন নয়। মাঝেমধ্যেই বাংলাদেশের ট্রেনগুলি এমন ভাবেই বগি ফেলে রেখেই ছুটে চলে।












Click it and Unblock the Notifications