Bangladesh: “স্বৈরাচারী হাসিনাকে ভারতের থেকে ফেরত চাইব,” অন্তর্বর্তী সরকার ১০০ দিন পেরোতেই হুঙ্কার ইউনূসের

Bangladesh: বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ১০০ তম দিন পেরোতেই হুঙ্কার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus)। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ভারতের কাছ থেকে ফেরত চাইবেন বলে ঘোষণা ইউনূসের। রবিবার সন্ধেয় জাতির উদ্দেশ্যে ভাষণে হুঙ্কার শান্তিতে নোবেলজয়ীর।

ভাষণে ইউনূস বলেন, "জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানের (Bangladesh July Revolution) সময় যত মৃত্যু ঘটেছে, প্রত্যেকের পরিবার বিচার পাবেন। অভিযুক্তদের শাস্তি দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের (Extradition) জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানাব।"

Muhammad Yunus

গত ১৫ বছরে বাংলাদেশে ঘটা সব অপকর্মের বিচার করবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন মহম্মদ ইউনূস। তিনি আরও বলেন, "শুধু হত্যাই নয়, গত ১৫ বছরে অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছেন। আমরা একটি কমিশন তৈরি করেছি। কমিশনের দেওয়া বিবরণ অত্যন্ত মর্মান্তিক। জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানে ১৯ হাজার ৯৩১ জন আহত হয়েছেন।"

কোটা বিরোধী ছাত্র আন্দোলনের (Quota Reform Movement) জেরে চলতি বছরের শুরুর দিকে উত্তাল হয় বাংলাদেশ। ছাত্র আন্দোলন ক্রমশ সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। ৫ অগাস্ট ব্যাপক বিক্ষোভের মাঝে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ৩ মাসেরও বেশি ধরে সেই থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন তিনি।

ওদিকে হাসিনার দেশ ছেড়ে পালানোর পরেই বাংলাদেশে আওয়ামী লীগের (Awami League) কর্মী সমর্থকদের উপর ব্যাপক অত্যাচার শুরু হয়। জেল থেকে মুক্ত করে দেওয়া হয় খালেদা জিয়া-সহ বিএনপি কর্মী সমর্থকদের (BNP)। শয়ে শয়ে বন্দি মুক্তি পায়। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস।

ক্ষমতা হাতে নিয়ে অশান্ত বাংলাদেশে আগে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেন ইউনূস। এরপরেও সেদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার দেখেছে গোটা বিশ্ব। রবিবার অন্তর্বর্তী সরকারের ১০০ তম দিন পেরোতেই হাসিনাকে দেশে ফেরানোর হুঙ্কার ইউনূসের। সপ্তাহ আগেই হাসিনার প্রত্যর্পণের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থার (Interpol) হস্তক্ষেপ চেয়েছিল ইউনূসের সরকার। এবার হাসিনাকে ফেরাতে নয়াদিল্লির উপর চাপ বাড়াতে চাইছেন ইউনূস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+