বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, বড় দলগুলির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনঘোষণা করল বাংলাদেশ নির্বাচন কমিশন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজনৈতিক ময়দান কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। অগাস্ট ২০২৪ এ ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম সাধারণ নির্বাচন ফলে ঝুঁকি অনেকটাই বেশি।
প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি এবার লড়াইয়ে নামিয়েছে ২৮৮ জন প্রার্থী। দলটির লক্ষ্য স্পষ্ট দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও দেশের রাজনীতির কেন্দ্রে প্রত্যাবর্তন।

এদিকে জামায়াতে ইসলামি দিয়েছে ২২৪, জাতীয় পার্টি দিয়েছে ১৯২ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নামিয়েছে ২৫৩ প্রার্থী। বহুদলীয় এই প্রতিযোগিতায় ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থীও লড়াইয়ে নামছেন। সেই সঙ্গে জামায়াতের মিত্র ন্যাশনাল সিটিজেনস পার্টির প্রার্থী সংখ্যা ৩২।
কঠোর নিরাপত্তার মধ্যে ২২ জানুয়ারি থেকেই শুরু হবে প্রচার অভিযান, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত।
ভোট পরিচালনায় নিয়োজিত ৮ লক্ষাধিক কর্মকর্তার প্রশিক্ষণও শুরু হচ্ছে একই দিনে, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জানিয়েছেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মহম্মদ হাসানুজ্জামান।
এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচনের তারিখ নিয়ে কোনো সংশয় বা দরকষাকষির সুযোগ নেই। "কে কী বলছে তা বিবেচ্য নয়, নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি, এক দিন আগে নয়, পরে নয়," বক্তব্যে দৃঢ় ছিলেন ইউনূস। তিনি আশ্বাস দেন, ভোট হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে।
মঙ্গলবার রাতে ঢাকার স্টেট গেস্ট হাউস জামুনায় দুই প্রাক্তন মার্কিন কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সাক্ষাতে ইউনূস আরও বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়ো তথ্য প্রচারের চেষ্টা চলছে, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের জন্যই নির্বাচনের আয়োজন করছে ও প্রশাসন থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ।
সব মিলিয়ে ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে বাংলাদেশে একদিকে যেমন প্রতিদ্বন্দ্বিতা বহুমাত্রিক, অন্যদিকে দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথে কোন পরিবর্তন আসতে চলেছে তা দেখতেই তাকিয়ে আছে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক মহল।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications