বাংলাদেশের আম এবং কাঁঠালের প্রেমে চিনের প্রেসিডেন্ট! ইঙ্গিত পেতেই বড় দাও মেরে দিলেন ইউনূস, লাভবান হবেন মানুষ?

Bangladesh-China: ভারতের সঙ্গে চলা অশান্তির আবহেই চিন সফরে প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠক সারলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বাংলাদেশের মাটিতে চিনের আরও বিনিয়োগ, ব্যবসা সহ একাধিক ইস্যুতে দুজনের মধ্যে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে ৯ টি চুক্তি এবং সমঝোতা স্মারক চিন সরকারের (Bangladesh-China) স্বাক্ষর হয়েছে বলে জানা যাচ্ছে।

বৈঠক শেষে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জিনপিংয়ের সঙ্গে বৈঠক খুবই সফল। এমনকী বাংলাদেশের আম এবং কাঁঠাল চেখে দেখে চিনের প্রেসিডেন্ট মুগ্ধ হয়েছেন বলেও সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন শফিকুল আলম।

Bangladesh-China

Bangladesh-China: কি কি বিষয়ে চিনের সঙ্গে চুক্তি?

বাংলাদেশ সরকারের সঙ্গে একাধিক বিষয়ে চিন সরকারের চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতেই মূলত ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক সই বাংলাদেশ এবং চিন করেছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও একাধিক ইস্যুতে দুই দেশের সহযোগিতা আগামিদিনে আরও বাড়ানোর লক্ষ্যেই ইউনূস এবং জিনপিংয়ের বৈঠক হয়েছে বলেও দাবি করা হয়েছে।

Bangladesh-China: নতুন বাংলাদেশে বিনিয়োগের বার্তা

প্রধান উপদেষ্টার চারদিনের চিন সফরের আজ তৃতীয় দিন শুক্রবার ভারত এবং চিনের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়। একই সঙ্গে চিনের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের বুকে বিনিয়োগের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সে দেশের ব্যবসায়ীদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টা।

Take a Poll

সেখানেই এই বার্তা দেন। বলেন, বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে বিশাল সম্ভাবনা আছে এবং সুযোগ আছে। আর তা কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে সে দেশের ভৌগলিক অবস্থা সহ একাধিক বিষয় তুলে ধরেন। ইউনূস জানান, এটা নতুন বাংলাদেশ। ফলে আরও বিনিয়োগ যাতে তাঁরা (পড়ুন-চিনের ব্যবসায়ীরা) সেখানে করেন সেই কথা জানান।

Bangladesh-China: আম এবং কাঁঠাল রফতানি করবে বাংলাদেশ

বৈঠক শেষে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রেসিডেন্ট জিনপিং এখনও পর্যন্ত মোট দু'বার বাংলাদেশে এসেছেন। দুজনের বৈঠকে সেই কথা উঠে এসেছে। সেই সময় বাংলাদেশের আম এবং কাঁঠাল চেখে দেখেছিলেন জিনপিং। সেগুলি তাঁর খুব পছন্দ হয়েছে। আগামী দিনে এই দুই ফল বিপুল পরিমাণে চিনে রফতানি বাংলাদেশ করবে বলে জানিয়েছেন প্রেস সচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+