Bangladesh Situation: বাংলাদেশ চাপে! পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার
Bangladesh Situation: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে গর্জে উঠেছে ভারত-সহ বিভিন্ন দেশ। আন্তর্জাতিক মহলেও চাপ বাড়চ্ছে বাংলাদেশের উপর।
খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে চড়চড়িয়ে। ফলে অনেকের আশঙ্কা, পাকিস্তানের মতো হাল না হয় বাংলাদেশের।

এরই মধ্যে চিন্ময় প্রভু-সহ ইসকনের সন্ন্যাসীদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতের নানা প্রান্তে চলছে বিক্ষোভ প্রদর্শন। ভারত সরকার বাংলাদেশকে সাফ জানিয়েছেন, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। বাংলাদেশকে 'টাইট' দেওয়ার দাবিও উঠছে।
এরই মধ্যে আজ বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানীয় সময় বিকেল চারটে নাগায় পৌঁছেও গিয়েছেন প্রণয় ভার্মা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত বিদেশ সচিব রিয়াজ হামিদউল্লাহ প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়েছেন বলে জানাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম। ভারত খাদ্যদ্রব্য ও পণ্য রফতানি বন্ধ করলে বাংলাদেশ যে চরম আর্থিক সংকটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছেন। তারপর থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরত পেতে চেষ্টার কসুর করছে না বাংলাদেশ। কিন্তু তাতে লাভ হচ্ছে না। হাসিনার বিরুদ্ধে প্রচুর মামলাও দায়ের হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে পরিস্থিতি উত্তাল হয়।
বাংলাদেশে হিন্দুদের মন্দির, উপাসনাস্থল ভাঙচুর করা হচ্ছে। হিন্দুদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। চিন্ময় প্রভুর আইনজীবীকেও হামলার মুখে পড়তে হয়েছে। ফলে কেউ আদালতে না দাঁড়ানোয় চিন্ময় প্রভুকে আরও এক মাস কারাবাসে থাকতে হবে। তাঁর অনুগামীদেরও ধরপাকড় চলছে, দেওয়া হচ্ছে মিথ্যা মামলা।
এরই মধ্যে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর সেখানকার কনস্যুলা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেখান থেকে বাংলাদেশের ভিসা পরিষেবাও বন্ধ থাকবে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে দাবি, গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর চালানোর পাশাপাশি ফ্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে সে কারণে ডাকা হতে পারে।












Click it and Unblock the Notifications