Bangladesh: অন্তর্বর্তী সরকার গঠনে নোবেলজয়ী ইউনুসই ভরসা, বৈষম্য বিরোধী ছাত্ররা চান না সেনা সমর্থিত সরকার

হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের শাসনভার সেনাবাহিনীর হাতে চলে গিয়েছে। গতকাল সাংবাদিক বৈঠক করে বাংলাদেশের সেনা প্রধান জানিয়েছিলেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

রাতেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বাংলাদেশের সেনা প্রধান। কিন্তু বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাইছে অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরির দায়িত্ব নিন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তিনিই তৈরি করুন অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট রূপরেখা। সেনাবাহিনী সমর্থিত অন্তর্বর্তী সরকার তাঁরা মানবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

Bangladesh

এদিকে শোনা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মহম্মদ ইউনূসের পুত্র, বেগম খালেদা জিয়ার ছেলেও। তাতে ইউনূসের পাল্লা ভারী তাতে কোনও সন্দেহ নেই। গতকালই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিস ইসলাম সাংবাদিক বৈঠক করে গতকালই সেকথা জানিয়ে দিয়েছিলেন।

গতকালই সাংবাদিক বৈঠক করে নাহিদরা জানিয়ে দিয়েছিলেন যে অন্তর্বর্তী কালীন সরকারের প্রস্তাবের জন্য তাঁরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন। এবং জরুরি ভিত্তিতে তাঁরা একটি রূপরেখাও ঘোষণা করেন। তখনই নাহিদ জানান যে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসকেই উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তাঁরা নাকি ইউনূসের সঙ্গে কথাও বলেছেন এই নিয়ে এবং তাতে রাজি হয়েছেন নোবেলজয়ী এমনই জানিয়েছেন তাঁরা।

এদিকে আজই ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশের সেনা প্রধানের। সেই বৈঠকেই অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিকে আজই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশে গতকাল রাত ভর হিংসা চলেছে একাধিক জায়গায়। সেই হিংসায় মৃতের সংখ্যা ১০৯ হয়ে গিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা একাধিক জায়গায় আক্রান্ত হচ্ছে। মন্দির এবং আশ্রম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পর্যন্ত। ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারকে ভারত-বাংলাদেশ মৈত্রী সম্পর্কের একটি কেন্দ্র হিসেবে ধরে নেওয়া হয়।

গতকাল বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এমনকী দেশের ১৩টি জেলে হামলা চালানো হয়েছে। মীরপুরে সংশোধনাগার থেকে ৫০০ বন্দিকে মুক্ত করা হয়েছে। যশোরে পাঁচতারা হোটেলে অগ্নিসংযোগ করা হয়। তাতে ১৮ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন বলে জানা হিয়েছে। হাসিনা সরকারের পতন হলেও হত্যালীলা কিন্তু থামছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+