হাসিনার পথেই তাহলে ইউনূস? কোটা বাতিলের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ! ঘোষণা 'কমপ্লিট শাটডাউনে'র
Bangladesh: ফের উত্তাল হতে পারে বাংলাদেশ! পোষ্য কোটা বাতিলের দাবিতে আরও একবার পথে নামতে পারে সে দেশের ছাত্র সমাজ। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রবিবার পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে।
আর তা না করা হলে আগামী রবিবার থেকে "কমপ্লিট শাটডাউনের" ঘোষণা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে দেশে (Bangladesh) । আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা তৈরি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা।

আর এই আন্দোলনের জন্যে প্রায় দশ ঘণ্টা পেরিয়ে গিয়েছে! আটকে রয়েছেন দুই উপ-উপাচার্য সহ শতাধিক আধিকারিক এবং কর্মচারী। ইতিমধ্যে দীর্ঘ আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছেন সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী ও রাবি অফিসার সমিতি। এতে পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। কয়েক দফা অবরুদ্ধ শিক্ষক এবং আধিকারিকরা গেট ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়,
আন্দোলনে নেতৃত্বদানকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সহ-সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার অসুস্থ হওয়ার আগে বলেন, "পোষ্য কোটা বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। আমাদের দাবি না মেনে নিলে আগামী রবিবার থেকে আমরা সবকিছু বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহন থেকে শুরু করে ক্লাস-পরীক্ষা সবকিছু বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, কোটা সংস্কারের দাবি গত বছরের জুলাই-অগাস্ট মাসে উতাল হয় বাংলাদেশ। দলে দলে ছাত্র যুবক পথে নামে তীব্র হয় আন্দোলন। যদিও পরবর্তীকালে মোড় ঘুরে যায়। হাসিনার উৎখাতের দাবিতে তীব্র হয়ে ওঠে আন্দোলন।
শেষমেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে সেদেশ ছেড়ে ভারতের আশ্রয়ে আছেন তিনি। কিন্তু এরপরেও শান্তি ফেরেনি ওপার বাংলায়। সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার সহ একাধিক ইস্যুয়ে উত্তাল ঢাকা।












Click it and Unblock the Notifications