Bangladesh Protest: দাবি আদায়ে আমরা অবিচল থাকব! নতুন করে বাংলাদেশে বিক্ষোভের ডাক, সতর্ক প্রশাসন

Bangladesh Protest: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ। আতঙ্ক ভুলে পথে বের হচ্ছেন সে দেশের মানুষ। দীর্ঘ প্রায় ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। আর এর মধ্যেই ফের অশান্তির আশঙ্কা। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন চলবে বলে নতুন করে হুঁশিয়ারি 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে'র তরফে।

আজ সোমবার ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আর সেই আন্দোলন যাতে কোনও ভাবেই হিংসাত্মক রূপ না দিতে পারে সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে (Bangladesh Protest) গোটা বাংলাদেশ জুড়ে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Bangladesh Protest

বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের সর্বত্র এই বিক্ষোভের (Bangladesh Protest) ডাক দেওয়া হয়েছে। 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে'র অন্যতম নেতা আব্দুল কাদের জানিয়েছেন, ধৃত আন্দোলনকারীদের বন্দুকের নলের সামনে জোরপুর্বক ভাবে বিবৃতি দেওয়ানো করানো হচ্ছে। আর এভাবে বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে সংগঠনের তরফে।

শুধু তাই নয়, আব্দুল কাদের জানান, আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। তবে সরকার একের পর এক গ্রেফতার করছে। আর তা নতুন করে অচলাবস্তা তৈরি করছে বলে দাবি। নতুন এক নাটক তৈরি করা হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়ার কথা বলা হয়েছে। যা নিয়ে নতুন করে অশান্তির আশঙ্কা করা হচ্ছে। আর তা যাতে কোনও ভাবেই না হয় সেজন্য সতর্ক বাংলাদেশ পুলিশ প্রশাসন।

রাজধানী ঢাকা সহ গোটা দেশজুড়ে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। সমস্ত জায়গায় বিশাল সংখ্যায় পুলিশ নিরাপত্তা করা হয়েছে সকাল থেকে। কড়া নজরদারির কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ।

রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে শত শত ছাত্র। যদিও তা পরে হিংসাত্মক আকার নেয়। ঢাকা সহ দেশের প্রত্যেক জায়গায় প্রতিবাদের আগুন জ্বলে অঠে। পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম খেতে হয় হাসিনা সরকারকে।

বন্ধ করা হয় নেট পরিষেবা। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নামাতে বাধ্য হয় সরকার। এই ঘটনায় ১০০ জনেরও বেশি মৃত্যু হয় বাংলাদেশজুড়ে। এই অবস্থায় সে দেশের সুপ্রিম কোর্ট কোটা নিয়ে ঐতিহাসিক রায় শোনায়। এরপর থেকেই প্রতিবাদ কিছুটা শান্ত হলেও নতুন করে আশঙ্কা এদিনের বিক্ষোভ ঘিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+