সব ফাঁস হয়ে যাবে, আগে আটকাও, পরে হবে শিক্ষা! ৫০ জন বিচারকের ভারতে আসা বন্ধ করল ইউনূস

India-Bangladeshঃ প্রশিক্ষণ নিতে ভারতে আসছেন না ৫০ জন বাংলাদেশের বিচারক। শেখ হাসিনার সময় হওয়া চুক্তি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে ভূপালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমিতে বিশেষ ট্রেনিং নেওয়ার কথা ছিল ওই ৫০ বিচারকের। কিন্তু সেই দিন আর নেই। অতীত ভুলে, লজ্জার মাথা খেয়ে ইউনূস এখন পাকিস্তানের প্রেমে পাগল। এমনকি সে দেশ জুড়ে এখন ভারত বিদ্বেষ। এই অবস্থায় ৬০ জন বিচারককে যে ভালো ট্রেনিং পাবে সেটা মেনে নিতে পারছে না ওপারের মৌলবাদীরা।

আর সেই কারণে ইউনূসের উপর চাপ বাড়াতে শুরু করে। আর সেই চাপের কাছেই ফের একবার মাথা নত করল সে দেশের অন্তবর্তী সরকার। রাতারাতি আইনমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি বাতিল (India-Bangladesh) করা হয়েছে বলেই দাবি সে দেশের সংবাদমাধ্যমের।

mahammad yunush

একই সঙ্গে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই ভূপালের জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে বিচার বিভাগীয় আধিকারিকদের অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। যদিও তা বাতিল করা হয়েছে। প্রশিক্ষণের জন্য বাংলাদেশের সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের আধিকারিকদের আসা কথা ছিল।

বলে রাখা প্রয়োজন, ২০১৭ সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর সেই চুক্তি অনুযায়ী ৫০ জন বাংলাদেশের বিচারকের ভারতের আসার কথা ছিল। তা অবশ্য এখন আর হচ্ছে না!

আর তাই অনেকে মজা করে বলছেন, দিনের পর দিন চিন্ময় প্রভুকে জামিন দিচ্ছে না বাংলাদেশ। মুসলিম এবং মৌলবাদীরা সে দেশের বিচার ব্যবস্থার উপর রীতিমত হস্তক্ষেপ করছেন। নিয়ন্ত্রণ বলে কিছু নেই। এই অবস্থায় ভারতে ওপারের বিচারকরা আসলে তো সব কীর্তি ফাঁস হয়ে যাবে না!

আর সেই ভয়েই পিছু হটতে কার্যত একপ্রকার ইউনূস বাধ্য হলেন বলেই কটাক্ষ ভারতীয়দের। বলে রাখা প্রয়োজন, এর আগে বিএসএফ-বিডিআরের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়েছে। এবার বিচারকদের আসতে দিল না ইউনূস সরকার। যা মোটেই ভালো চোখে দেখছে না ভারত। এমনটাই খবর (India-Bangladesh)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+