ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? বাংলাদেশ জুড়ে জোর গুঞ্জন, উত্তর খুঁজতে বিদেশমন্ত্রকে বাংলাদেশিরা

India-Bangladesh: বেশ কয়েকমাস কেটে গিয়েছে ভারতে রয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina) । বাংলাদেশের আন্তজাতিক ট্রাইব্যুনাল ইতিমধ্যে মুজিবকন্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এমনকি তাঁকে গ্রেফতার করতে সে দেশের পুলিশ ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে। সেই মতো নোটিশও জারি করা হয়েছে। পাশাপাশি হাসিনাকে যাতে ফেরানো হয় সেই আবেদন সে দেশের বিদেশমন্ত্রক কুটনৈতিক ভাবে ভারতের কাছে জানিয়েছে।

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ভারতের তরফে কোনও সাড়া দেওয়া হয়নি। তবে বঙ্গবন্ধু কন্যার (Ex Bangladesh PM) ভারতে থাকার ভিসার মেয়াদ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার (India-Bangladesh)। আর এহেন পদক্ষেপের মাধ্যমেই বাংলাদেশকে ভারতকে (India-Bangladesh) বুঝিয়ে দিয়েছে যে হাসিনাকে এখনই বাংলাদেশের অন্তবর্তী সরকারের হাতে তুলে দেওয়া হবে না।

Sheikh Hasina

আর এর মধ্যেই বাংলাদেশের মাটিতে জোর গুঞ্জন, হাসিনাকে নাকি ভারতের নাগরিকত্ব নিয়েছে। গত কয়েকদিন আগে হাসিনাকে বাংলাদেশের নাগরিক হিসাবে যাতে ভারত ফেরত দেয় সেই আবেদন জানিয়েছে অন্তবর্তী সরকার।

তাতেও ভারত কার্যত এই ইস্যুতে একেবারেই স্পিকটি নট। আর তাতে এহেন জল্পনা আরও তীব্র হয়েছে সে দেশের মাটিতে। এমনকি এই বিষয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ রফিকুল আলমকে প্রশ্নও করেছেন সে দেশের সাংবাদিকরা। জানতে চেয়েছেন হাসিনা সত্যিই কি এখন ভারতের নাগরিক? স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না, সে বিষয়ে কোনও তথ্য জানা নেই বলে জানিয়েছেন মহম্মাদ রফিকুল আলম।

আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল আলম জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে তথ্য আমাদের বিদেশমন্ত্রকের কাছে নেই। এ ছাড়া তিনি কোনও স্ট্যাটাসে আছেন, সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় বলেও উল্লেখ করেছেন।

বলে রাখা প্রয়োজন, জুলাই-অগাস্টে বাংলাদেশজুড়ে চলা বিপ্লবের কারণে কার্যত প্রবল চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন হাসিনা। প্রাণ হাতে নিয়েই দেশ ছাড়েন। বাংলাদেশের সামরিক বাহিনীর বিমানে ভারতে আসে। সেই সময় থেকে এ দেশেই আছেন মুজিবকন্যা। যা খবর, দিল্লির এক গোপন জায়গাতে কড়া নিরাপত্তার আবহে রাখা হয়েছে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+