বাংলাদেশে আরও এক সন্ন্যাসী গ্রেফতার, মন্দির ভাঙচুর ও আইনজীবী হত্যায় পুলিশি ধরপাকড়
Bangladesh Situation: বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ অব্যাহত। ভাঙচুর চালানো হলো ইসকনের মন্দিরে। সেই সঙ্গে ইসকনের এক ব্রহ্মচারীকে গ্রেফতারও করা হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশ, ইসকন মন্দিরে হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আইজীবী হত্যার ঘটনাতেও গ্রেফতারির সঙ্গে বাড়ছে।

কলকাতায় ইসকনের মুখপাত্র রাধারমণ দাস এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে লেখেন, ভৈরবে ইসকনের মন্দির ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। তারপরই বিভিন্ন জায়গায় প্রতিবাদ-কর্মসূচি চলছিল।
পাল্টা হিন্দুদের উপর আক্রমণ চালানো হতে থাকে। ভাঙচুর করা হয় মন্দির, উপাসনাস্থল। সেই তালিকায় সংযোজিত হলো ভৈরব। এ ছা়ড়া ইসকনের সন্ন্যাসী শ্যাম দাসকেও গ্রেফতার করা হয়েছে। তিনি সংশোধনাগারে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে যাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে।
Does he look like a terrorist?#FreeISKCONMonks Bangladesh. The arrest of innocent #ISKCON brahmacharis are deeply shocking & disturbing. pic.twitter.com/VG6u7jlnXB
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) November 30, 2024
রাধারমণ দাস শ্যামের ছবি পোস্ট করে লিখেছেন, এঁকে দেখে কি আতঙ্কবাদী মনে হয়? এই ধরনের অন্যায় পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে কলকাতা ইসকন। ইসকনের সন্ন্যাসীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে হ্যাশট্যাগও দিয়েছেন রাধারমণ, যাতে লেখা "FreeISKCONMonks Bangladesh"।
জানা যাচ্ছে, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে দুশোরও বেশি মন্দিরে হামলা চালানো হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস-সহ বাংলাদেশে ইসকনের সঙ্গে জড়িত ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে ভারত।
Another ISKCON center in Bhairav, Bangladesh, has been vandalized. No respite in sight. #SaveBangladeshiHindus pic.twitter.com/ut7CMRb4mn
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) November 30, 2024
প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, কিশোরগঞ্জের ভৈরবে ইসকনের উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আজ বিকেল পর্যন্ত নিষিদ্ধ-ঘোষিত ছাত্র লিগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রানিবাজার হলুদপট্টিতে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ নামে ইসকনের ওই উপাসনালয়ে হামলা চলে।
এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ চলাকালীনই চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি থানা জানিয়েছে, নিহত আইনজীবীর পরিবারের তরফে ৪৬ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। অভিযুক্তদের বেশিরভাগই সেবক কলোনির বাসিন্দা।
সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাংলাদেশ ইসকন চাপের মুখেই চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। চিন্ময় প্রভু বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। যদিও কলকাতা ইসকন চিন্ময়ের মুক্তিতে জোরালো দাবি তুলেছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications