করোনা কালেও জিডিপি বাড়ছে ভারতে প্রতিবেশী রাষ্ট্রের, হাসিনার থেকে শিক্ষা নেওয়া উচিত বলছেন অর্থনীতিবিদরা
করোনা কালেও জিডিপি বাড়ছে ভারতে প্রতিবেশী রাষ্ট্রের, হাসিনার থেকে শিক্ষা নেওয়া উচিত বলছেন অর্থনীতিবিদরা
করোনা কালেও বাংলাদেশ কিন্তু থেমে নেই। অর্থনীতি ঠিক এগিয়ে চলেছে বাংলাদেশে। ভারত, পাকিস্তান, বাংলাদেশে মধ্যে সবার শেষে স্বাধীন হয়েছে বাংলাদেশ। তারপরেও বাংলাদেশ েযভাবে আর্থিক দিক থেকে এগিয়েছে হাসিনার নেতৃত্বে তাতে পাকিস্তানকে পিছনে ফেলে দিয়েছে। কয়েকদিন পরে হয়তো ভারতেও পিছনে ফেলে দেবে বাংলাদেশ। অর্থনীতিবিদরা মনে করছেন ২০৩০ সালে হয়ত বাংলাদেশ থেকে সাহায্য নিতে হবে পাকিস্তানকে। হাসিনার থেকে মোদীর শিক্ষা নেওয়া উচিত বলে অনেকেই মন্তব্য করেছেন।

বাংলাদেশে িজডিপি বৃদ্ধি
এশিয়ার দেশ গুলির মধ্যে বাংলাদেশ ক্রমশ এগিয়ে চলেছে। পর পর ২ দফার করোনা সংক্রমণের মধ্যেই বাংলাদেশ যেভাবে এগিয়েছে তা দেখার মতো। ভারতের মত দেশও তেমন আর্থিক বৃদ্ধি ঘটাতে পারেনি করোনা কালে কিন্তু বাংলাদেশ করে দেখিয়েছে। সম্প্রতি বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছেন এবছর তাঁদের জিডিপি বৃদ্ধি ৯ শতাংশ হয়েছে। এতেই স্পষ্ট দ্রুত এগোচ্ছে ভারতের প্রতিবেশি ছোট্টদেশ।

বাংলাদেশের বৃদ্ধির কারণ
বাংলাদেশের এই আর্থিক বৃদ্ধির মূল কারণ কী তার অনুসন্ধানে গিয়ে জানা গিয়েছে। বাংলাদেশের এই আর্থিক বৃদ্ধির মূলে রয়েছে উৎপাদন শিল্প আর হোসিয়ারি। রপ্তানি বাণিজ্যে ভারতকেও ছাপিয়ে যেতে পারে ছোট্ট একটি দেশ। আর এই হোসিয়ারি শিল্পে সাফল্যের শিরোপা একমাত্র যায় মহিলা শ্রমিকদের। বাংলাদেশ সরকার এইমহিলা শ্রমিকদের কাজে লাগিয়েই হোসিয়ারি শিল্পে বিপুল উন্নতি করেছে। ভিয়েতনামের পরে বাংলাদেশই এশিয়ার একমাত্র দেশ যারা এত দ্রুত আর্থিক উন্নতি করে ফেলেছে। তবে জনবসতির দিক থেকে ভিয়েতনামের থেকে বাংলাদেশের জনঘনত্ব বেশি।

শিক্ষা নিক ভারত
অর্থনীতি বিদরা বাংলাদেশের এই সাফল্য দেখে উৎসাহিত। ভারতের অনেক অর্থনীতিবিদই মন্তব্য করেছেন হাসিনার থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের। করোনার কারণে ভারতের অর্থনীতিতে প্রবল ধাক্কা খেয়েছে। গত লকডাউনের কারণে ভারতের জিডিপি বৃদ্ধি তলানিতে এসে ঠেকেছিল। সেটা কাটিয়ে উঠতে না উঠতেই আবার করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা শুরু হয়ে গিয়েছে। একাধিক রাজ্যে লকডাউনের কারণে ফের অর্থনীিততে প্রভাব পড়ছে। কাজেই এই করোনা পরিস্থিতির মধ্যেও কীভাবে দেশের অর্থনীতি চাঙ্গা রাখা যায় তা বাংলাদেশের থেকে শেখা উচিত বলে মনে করছে অর্থনীতিবিদরা।

এগোচ্ছে বাংলাদেশ
বাংলাদেশের এই সাফল্যের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে ২০৩০ সালে তারাই হয়তো সাহায্য পাঠাবে ভারত, পাকিস্তানকে। এমনইমন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। কোন সুপরিকল্পিত উপায়ে হাসিনা সরকার দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাচ্ছে তা শেখা উচিত বলে মনে করছেন গবেষকরা।












Click it and Unblock the Notifications