Sheikh Hasina: ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করুন! ইন্টারপোলের দ্বারস্থ বাংলাদেশ ট্রাইবুনাল

Sheikh Hasina: শেখ হাসিনাকে হাতে পেতে মরিয়া চেষ্টা ইউনুস সরকারের! বর্তমানে ভারতের গোপন আস্থানায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সে দেশে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের দ্বারস্থ বাংলাদেশ সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এই বিষয়ে 'রেড অ্যালার্ট' জারির জন্য ইন্টারপোলকে (International Crimes Tribunal) আবেদন জানিয়েছে। এখন দেখার এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়। তবে এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Sheikh Hasina)।

sheikh hasina

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, গত রবিবার এই সংক্রান্ত আবেদন জানানো হয়েছে। বাংলাদেশের 'প্রথম আলো'কে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগেম অভিযুক্ত শেখ হাসিনা (Sheikh Hasina)। গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা বাইরে চলে গিয়েছেন। আর সেই কারণে ইন্টারপোল যাতে তাঁকে (পড়ুন-শেখ হাসিনা) গ্রেফতারের ব্যবস্থা নেয় কিংবা রেড অ্যালার্ট জারি করে সেজন্য এই আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম।

বলে রাখা প্রয়োজন, কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের সময় 'গণহত্যা' এবং মানবতা বিরোধী অপরাধ'-এর অভিযোগে দায়ের হয়। সেই মামলায় শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতের সুরক্ষা বলয়ে রয়েছেন 'বঙ্গবন্ধু' কন্যা। যা খবর, দিল্লির একটি গোপন জায়গায় রয়েছেন। কিন্তু তা কোথায় তা এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যে বাংলাদেশের অন্তবরতী ইউনুস সরকারের তরফে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি উঠেছে। যদিও এই বিষয়ে ভারতের কাছে এখনও কোনও আবেদন জানানো হয়নি। কিন্তু হাসিনাকে পেতে একেবারে মরিয়া হয়ে উঠছে সে দেশের সরকার। আর তাই এবার ইন্টারপোলের দ্বারস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ইউনুস সরকারের নির্দেশেই এহেন পদক্ষেপ বলেও বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ভারতে থেকেই মার্কিন রাষ্ট্রপতি পদের জন্য জয় পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান হাসিনা (Sheikh Hasina)। সেখানে নিজেকে এখনও প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছেন। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+