India-Bangladesh: ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশ সেনা, সাঁজোয়া গাড়ি! হলটা কী?
India-Bangladesh: রাজধানী ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়াল বাংলাদেশ। সে দেশের সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশকে মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে দুটি সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িও। সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ।
যার রেশ পড়েছে ভারতেও। কলকাতা সহ একাধিক জায়গায় হিন্দু সংগঠনের তরফে বিক্ষোভ চলছে। আর সেই আঁচ গিয়ে পড়ছে ভারতে থাকা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উপর (India-Bangladesh)। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে সোমবার আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে (Deputy High Commission) হামলার ঘটনা ঘটে।

ভিতরে ঢুকে চলে ভাঙচুর। আর সেই ঘটনায় ইতিমধ্যে ক্ষমা চেয়েছে ভারত। কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ (India-Bangladesh)। এরপরেই এদিন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ইউনূস সরকারের বিদেশ দফতর। আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে (Deputy High Commission) হামলার ঘটনার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা হয় বলে খবর।
জানা গিয়েছে, ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে এই বৈঠক হয় বলে জানা গিয়েছে। পরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, একটি বিষয়কে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের সম্পর্ক আটকে থাকবে না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে প্রস্তত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেই জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক ভারত রাখতে চায় বলেও বৈঠক শেষে জানিয়েছেন তিনি (India-Bangladesh)।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাসের সামনেই নিরাপত্তায় আছে বাংলাদেশ সেনা। এরপর আছে বাংলাদেশ পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে ফোর্স। সন্দেহজনক কাউকেই হাই কমিশনের আশেপাশে ভিড়তে দেওয়া হচ্ছে না বলেই খবর। তবে শুধু ঢাকা নয়, বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলির নিরাপত্তাতেও আরও জোর দেওয়া হয়েছে বলেই খবর (India-Bangladesh)।












Click it and Unblock the Notifications