India Bangladesh Relations: সংখ্যালঘু ইস্যুতে নাকি ভারত দ্বিচারিতা করছে! দাবি ইউনূস সরকারের আইন উপদেষ্টার
India Bangladesh Relations: সংখ্যালঘু ইস্যুতে ভারত দ্বিচারিতা করছে! যা নিন্দনীয় এবং আপত্তিকর বলে মন্তব্য করলেন বাংলাদেশের ইউনূস সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তাঁর দাবি, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে লাগাতার অযাচিত উদ্বেগ প্রকাশ করছে বলেও দাবি তাঁর। অন্যদিকে বাংলাদেশের 'অভ্যন্তরীণ বিষয়ে' নাক গলানো নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলামও।
যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যেভাবে লাগাতার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চলছে তা নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি হয়েছে (India Bangladesh Relations) । ঘটনার তীব্র নিন্দার ঝড় সর্বত্র। একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এমনকি রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি নিয়েও বার্তা দেওয়া হয়েছে।

প্রতিবাদের ঝড় উঠছে কলকাতাতেও। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসিফ নজরুল লিখছেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। এই বিষয়ে ভারতের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে অত্যাচারে অভিযোগ তাঁর। আর তা তুলে ধরে আইন উপদেষ্টার দাবি, এই বিষয়ে ভারতের কোনও সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয়।
শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের বেশি নিরাপতা দিচ্ছে বলে সে দেশের অধিকাংশ মানুষ মনে করছে বলে দাবি আইন উপদেষ্টার। এই বিষয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে 'ভয়েস অব আমেরিকা'র একটি সমীক্ষার কথা তুলে ধরেছেন।
পাশাপাশি এই বিষয়ে আসিফ নজরুল আরও দাবি, নিজেরাও আমরা দেখতে পাচ্ছি ছাত্রসংগঠন, মাদ্রাসা, রাজনৈতিক দলগুলি বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে এগিয়ে এসেছে। এমনকি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেওয়ার কাজও করা হিয়েছে বলেও দাবি করা হয়েছে। শুধু তিনি নয়, ভারতের উদ্বেগ নিয়ে সমালোচনা করেছেন শফিকুল ইসলাম।
যিনি বর্তমানে ইউনূসের প্রেস সচিব। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশের 'অভ্যন্তরীণ বিষয়ে' নাক গলাচ্ছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদেই। ভুল তথ্য দেওয়া হচ্ছে। এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার চলছে বলেও আক্রমণ শফিকুল ইসলামের। এমনকি বাংলাদেশের পরিস্থিতি বাইরের সাংবাদিকরা যাতে ভারতে এসে দেখে যায় সেই আবেদনও জানিয়েছেন তিনি।
তবে শেখ হাসিনা আশ্রয় দেওয়া নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক তলানিতে। এবার সংখ্যালঘু ইস্যুতেও দুই দেশের সম্পর্ক আরও কঠিন পরিস্থিতিতে পড়বে বলেই দাবি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications