Chinmay Krishna Das Prabhu: কারাগারে কীভাবে রাত কাটছে চিন্ময় কৃষ্ণের? প্রবল চাপের মুখে জানাল বাংলাদেশ

Chinmay Krishna Das Prabhu: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন! একেবারে সাধারণ বন্দিদের সঙ্গেই তাঁকে রাখা হয়েছে। প্রবল চাপ এবং বিতর্কের মধ্যে জানাল বাংলাদেশ প্রশাসন। জেলে পাঠানোর পর থেকেই চিন্ময় কৃষ্ণ দাসের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে ক্ষোভ জানাচ্ছিলেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা।

এমনকি বেশ কিছু সংগঠনও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যা নিয়ে প্রবল চাপ তৈরি হয়। অবশেষে জেলের মধ্যে ইসকনের এই সন্ন্যাসী (Chinmay Krishna Das Prabhu) কেমন আছেন তা জানাল বাংলাদেশ প্রশাসন (Bangladesh)।

Chinmay Krishna Das Prabhu

সে দেশের প্রকাশিত সংবাদমাধ্যমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, সাধারণ বন্দিদের সঙ্গেই আছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তবে ঠিক কোথায় রাখা হয়েছে এবং কোন ভবনে রাখা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। নিরাপত্তার স্বার্থেই তা বলা সম্ভব না বলে দাবি জেল সুপারের।

তবে তিনি সুস্থ আছে বলেই জানানো হয়েছে। একই সঙ্গে জেল সুপার জানিয়েছেন জেলের মধ্য থেকেই নিরামিষ খাবার দেওয়া হয়েছে। ধর্ম মতে যে সমস্ত খাবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী খান সেটাই দেওয়া হচ্ছে। বাইরে থেকে কোনও খাবার দেওয়া হচ্ছে না।

তবে কয়েকদিন জেলে রাত কাটলেও সনাতনী জাগরণী জোটের মুখপাত্রের সঙ্গে কেউ দেখা করতে আসেনি বলেই জানিয়েছেন সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। তাঁর কথায়, আইনজীবী বা ভক্তদের কেউ দেখা করতে আসেনি। এমনকি দেখা করার জন্য আবেদনও জানাননি। যদিও চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে পাল্টা দাবি সে দেশের একাধিক হিন্দু সংগঠনের। এমনকি চট্টগ্রাম আদালতের সামনে নিরাপত্তা ব্যবস্থা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

এই অবস্থায় সেখানে পা রাখা সম্ভব হচ্ছে না বলেও দাবি হিন্দু সংগঠনগুলি। অন্যদিকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা নাও হতে পারে সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় তোলপাড় বাংলাদেশ। লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। বন্ধ আদালতের সমস্ত কাজকর্ম। এই অবস্থায় জামিন মামলার শুনানি নাও হতে পারে বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবারও উত্তাল হতে পারে বাংলাদেশ। পথে নেমে বিক্ষোভ দেখাতে পারে সংখ্যালঘু হিন্দুরা। ঘটনার আঁচ পড়েছে কলকাতাতেও। বুধবারই কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করেন শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবারও পথে নামছেন সাধু সন্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+