সীমান্ত এলাকায় ফের চালু মোবাইল পরিষেবা, বাংলাদেশের নতুন সিদ্ধান্ত নিয়ে জল্পনা
ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়ার দিন কয়েকের মধ্যেই তা ফের চালু করল বাংলাদেশ।
ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়ার দিন কয়েকের মধ্যেই তা ফের চালু করল বাংলাদেশ। দিন দুয়েক আগে বাংলাদেশের তরফে জানানো হয়েছিল ভারতের সঙ্গে প্রায় ৪০০০ কিমি এলাকায় থাকা সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে। টেলিকম অপারেটরদের বলা হয়েছিল নিরাপত্তার কারণে তা করা হচ্ছে।

ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পরেই বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত ছিল চোখে পড়ার মতো। চিন্তিত ঢাকা মনে করছে ভারতের সিদ্ধান্তের ফলে দেশে অনুপ্রবেশের সংখ্যা বাড়বে।
বিটিআরসির তরফ থেকে মোবাইল সার্ভিস প্রোভাইডারগুলি, গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিঙ্ককে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছিল সীমান্ত থেকে এক কিমির মধ্য়ে মোবাইল পরিষেবা বন্ধ রাখতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। দেশের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতির কথা বলা হয়েছিল।
যদিও এদিন থেকেই পরিষেবা পুনরায় বহাল করেছে সেখানকার প্রশাসন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে বিটিআরসির চেয়ারম্যান জাহুরুল হক সরকারের সর্বশেষ সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করেছেন। অন্যদিকে মোবাইল পরিষেবা সংস্থাগুলিও নতুন সিদ্ধান্ত জানিয়েছে। তারা বলেছে, বিটিআরসির নির্দেশে তারা সীমান্ত এলাকায় পরিষেবা বহাল করেছেন।












Click it and Unblock the Notifications