ঐতিহাসিক ৭ মার্চ স্মরণ করল গোটা বাংলাদেশ

ঢাকা, ৭ মার্চ: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হল সভা-সমিতি, আলোচনাচক্র, নানা অনুষ্ঠান। ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

১৯৭১ সালের ৭ মার্চ। ইতিহাসের পাতায় আজও জ্বলজ্বলে। ওই দিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (সাবেক রমনা রেসকোর্স ময়দান) মুজিবুর রহমানের ঐতিহাসিক জনসভা থেকে উচ্চারিত হয়েছিল সংগ্রামের ঘোষণা। পশ্চিম পাকিস্তানের দমনপীড়নের বিরুদ্ধে গোটা বাঙালি জাতিকে রুখে দাঁড়াতে ডাক দিয়েছিলেন তিনি। বলেছিলেন, "আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে খুন করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থেকো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশা আল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।"

মাত্র আঠারো মিনিটের ভাষণ দিয়েছিলেন তিনি। কিন্তু তার পরই গ্রামে-গ্রামে শুরু হয়ে যায় প্রতিরোধ গড়ে তোলার পালা।

২৫ মার্চ পাকিস্তানি সেনা গণহত্যা চালায়। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তার পর দীর্ঘ লড়াইয়ের পর ১৬ ডিসেম্বর আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ।

শুক্রবার বিকেলে ঢাকায় ৭ মার্চ স্মরণে বিরাট সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। দলের সুপ্রিমো তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটির গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু। সেই স্বপ্নকে সার্থক করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+