Bangladesh: ভুখা পেট বাংলাদেশের, ভারতের পাঠানো চালে দেশবাসীর খিদে মেটাচ্ছেন ইউনূস

Bangladesh: ভুখা পেটে ফাঁকা আওয়াজ বাংলাদেশের। ঘরে চালটুকুও নেই। নামেই দায়িত্ব নিয়েছেন মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশবাসীর জন্যে শান্তি আর আনতে পারছেন না। ঢাকায় এহেন দুর্দশায় ফের পাশে দাঁড়াল নয়াদিল্লি। ফের বাংলাদেশে চাল (Rice) পাঠাল ভারত। রবিবার সকালেই দুটি জাহাজে ১৬ হাজার ৪০০ টন চাল পৌঁছেছে বাংলাদেশের মোংলা বন্দরে।

বন্দরের ফুড কন্ট্রোলারের অফিস সূত্রে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী ভারতের থেকে ৩ লক্ষ টন চাল পাবে বাংলাদেশ। মোংলা বন্দরে ইতিমধ্যেই তার ৪০ শতাংশ খালি করার কাজ চলছে। বাকি চাল রয়েছে চট্টগ্রাম বন্দরে।

rice

এদিন ওড়িশার ধামড়া বন্দর থেকে বিএমসি আলফা ভেসেলে করে ৭ হাজার ৭০০ টন চাল গিয়েছে বাংলাদেশে। অন্যদিকে, কলকাতা বন্দর থেকে এমভি সি ফরেস্ট জাহাজে ৮ হাজার ৭০০ টন চাল পাঠানো হয়েছে।

এর আগে উক্ত চুক্তির আওতায় ২০ জানুয়ারি প্রথম এমভি পুঠানে করে ৫ হাজার ৭০০ টন চাল পাঠানো হয়েছিল। তবে এবারই প্রথম নয়, গত কয়েকমাসে একাধিকবার ভারত থেকে চাল নিয়েছে বাংলাদেশ। কখনও ট্রেনে, কখনও জাহাজে করে গিয়েছে চাল।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের কাছ থেকে চাল আমদানি করেছে বাংলাদেশ। দিনকয়েক আগেই ভারতীয় জাহাজ এমভি বিএমসি প্যানডোরা প্রায় ১৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে দাবি করেছেন সেদেশের আধিকারিকরা।

বদলের বাংলাদেশে চালের আকাল। বাকি সব জিনিসের মতোই বাংলাদেশে চালের দাম আকাশছোঁয়া। ভাতটুকুও পেটে পড়ছে না বাংলাদেশিদের। চাল কিনতে নাভিঃশ্বাস ওঠার জোগাড়। বাজারে দাম নিয়ন্ত্রণ করতেই পারছে না মহম্মদ ইউনূসের সরকার। ক্ষমতায় আসলেও কোনও কিছুর উপরই নিয়ন্ত্রণ নেই ইউনূসের। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। বেকারত্বও বেড়েই চলেছে। এই দুরবস্থায় ফের একবার সাহায্য়ের হাত বাড়িয়ে দিল ভারত।

গত বছর ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন ক্রমশই ক্ষমতা দখলের আন্দোলনে পরিণত হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গড়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তারপর থেকেই ভারত বিরোধী জিগিড় বাংলাদেশজুড়ে। ভারতের বিরুদ্ধে নানা স্লোগান, হুমকি চলছেই। হিন্দুদের উপরেও অত্যাচার চলছে সেদেশে। তার মাঝেই ভারতের কাছে চাল ভিক্ষা বাংলাদেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+