বায়ুদূষণে সারা দুনিয়ায় শীর্ষে বাংলাদেশ

আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় এই সূচকটি তৈরি করেছে। দূষণের মাপকাঠি নির্ধারণে আটটি বিষয় বিবেচনা করা হয়েছে: বায়ুর মান, নিকাশি ব্যবস্থা, জলসম্পদ, কৃষি, বনসৃজন, জীববৈচিত্র্য, বাসস্থান ও স্বাস্থ্যগত প্রভাব। বলা হয়েছে, রাজনীতিক ও আর্থিক কারণে উন্নয়নশীল দেশগুলি পরিবেশ ইস্যুতে পিছিয়ে পড়েছে। দূষিততম দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে সোমালিয়াকে।
বলা হয়েছে, বাংলাদেশের বড় শহরগুলি যেমন, ঢাকা, চট্টগ্রামে বায়ুদূষণ লাগামছাড়া। ফলে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন বহু মানুষ। ভারতের রাজধানী নয়াদিল্লি পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর তকমা পেয়েছে।
এদিকে, সুইজারল্যান্ড, লুক্সেমবুর্গ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও চেক সাধারণতন্ত্র সবচেয়ে কম দূষিত দেশ হিসাবে চিহ্নিত হয়েছে।












Click it and Unblock the Notifications