এটা বাংলাদেশে বলেই সম্ভব! পড়ে রইল আস্ত ট্রেন, ভিতরে হাঁ করে বসে যাত্রীরা, পালালেন চালক

Bangladesh Rail: বাংলাদেশ জুড়ে স্তব্ধ ট্রেন চলাচল। একাধিক দাবিকে সামনে রেখে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি চলছে। আর এই দাবিগুলির মধ্যে আছে মাইলেজের ভিত্তিতে পেনশন, নিয়োগপত্রে দেওয়া শর্ত অবিলম্বে তুলে নিতে হবে। এছাড়াও আছে আরও দাবি। আর সেগুলিকে সামনে রেখেই লাগাতার আন্দোলনে বাংলাদেশের রেল আধিকারিক থেকে কর্মী সবাই।

আর তাতেই সে দেশে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে সে দেশের রেল (Bangladesh Rail) চলাচল। পরিস্থতি এমন যে মঙ্গলবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়েছেন চালক। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে তীব্র উত্তেজনা তৈরি হয়।

bangladesh train

স্টেশন আধিকারিকদের একেবারে তালাবন্ধ করে রেখে চলে বিক্ষোভ-আন্দোলন। ঘটনার খবর পেয়েছে ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ রেলের আধিকারিক এবং প্রশাসন। যায় পুলিশও।

জানা যায়, এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটেছে। রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধের মধ্যে সকাল ৮টায় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে হাওর এক্সপ্রেস। ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেন থেকে পালিয়ে যান চালক। সেই সময় ট্রেনের মধ্যে পাঁচ শতাধিকেরও বেশি যাত্রী। ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে বসে থাকার পর তাঁরা জানতে পারেন, চালক ট্রেনে ফেলে পালিয়েছেন।

আর এরপরেই তীব্র উত্তেজনা তৈরি হয়। স্টেশন সুপারিনটেনডেন্টকে আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। ওই আধিকারিক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'যাত্রীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি কোনও উপায় খোঁজে পাচ্ছি না। আধিকারিকদের যোগাযোগ করে দেখছি কী করা যায়। চালকের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না। সে আমাকে ফাঁসিয়ে গা ঢাকা দিয়েছে।'

অন্যদিকে বাংলা ট্রিবিউনকে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, বিষয়টি পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে। ওই চালক কোথায় গিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে খোঁজখবর। অন্যদিকে রেল আধিকারিকদের এই আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

যদিও অন্তবর্তী সরকারের দাবি, রেলের কর্মীদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। বাকিগুলি নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। তবে শেষ পাওয়া খবর অনুজায়ী, দীর্ঘ বৈঠকে কোনও সমাধান হয়নি। ফলে বাংলাদেশের মাটিতে ট্রেনের চাকা ঘুরবে না বলেই হুশিয়ারি আন্দোলনকারীদের (Bangladesh Rail)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+