বাংলাদেশে রেল দুর্ঘটনায় আরও বাড়ল হতাহতের সংখ্যা, সাসপেন্ড তিন, তদন্তে কমিটি

বাংলাদেশে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা কুড়ি ছাড়িয়ে গেল। সোমবার রাজধানী ঢাকা শহরের বাইরে কিশোরগঞ্জ জেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছে। এবং সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার পরে ট্রেনের নিচে বহু মানুষ চাপা পড়ে যান। বহু মানুষের আঘাত গুরুতর ছিল। বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ উদ্ধারকার্য শুরু করে।

বাংলাদেশে রেল দুর্ঘটনায় আরও বাড়ল হতাহতের সংখ্যা, সাসপেন্ড তিন, তদন্তে কমিটি

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কুড়িজনের দেহ উদ্ধার হয়েছে এবং জোরকদমে উদ্ধার কাজ চলছে। তবে স্থানীয় সূত্রে খবর, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে শতাধিক যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিন বাংলাদেশি সময় বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার ফলে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও স্পষ্ট নয়।

যদিও প্রাথমিক রিপোর্ট বলছে, পণ্যবাহী ট্রেন গিয়ে যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মারে। যাত্রীবাহী ট্রেনের শেষের তিনটি কামরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরে তৎক্ষণাৎ লোকো মাস্টার, অ্যাসিস্ট্যান্ট লোকো মাস্টার এবং পণ্যবাহী ট্রেনের গার্ডকে সাসপেন্ড করা হয়। বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকার পরে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং কিশোরগঞ্জের রেল যোগাযোগ চালু করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+