দুর্গাপুজোর স্বাদে ধাক্কা! পদ্মার ইলিশ রপ্তানি বন্ধ করল বাংলাদেশ
আর হাতে একমাসও সময় নেই। পুজোর বাদ্দি বাজল বলো বাংলায়। কিন্তু এবারে দুর্গাপুজোর স্বাগে কোপ পড়তে পারে। দুর্গাপুজোয় আনন্দে বাঙালির অন্যতম দোসর হল খানাপিনা। পুজোর চারদিন নতুন জামা পরে প্যান্ডেল হপিংয়ের সঙ্গে চলে দেদার খানাপিনা। ততে সিংহভাগ জুড়ে থাকে ইলিশ।
কিন্তু এবার পুজো বাঙালির ইলিশ খাওয়া আর হচ্ছে না। অর্থাৎ পদ্মার ইলিশের স্বাদ এবার পুজো. মিলবে না। কারণ ঠিক পুজোকেই টার্গেট করে ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। গতবছর দুর্গাপুজোর জন্য কেবল ৪০০০ টন ইলিশ এসেছিল ভারতে। সেসময় অবশ্য ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা।

কিন্তু এবারে বাংলাদেশের ছবিটাই একেবারে বদলে গিয়েছে। হাসিনা সরকারের পতন ঘটেছে। দেশ ছাড়া হয়েছেন তিনি। তাই বাংলাদেশের রাজনৈতিক ছবিটাও বদলে গিয়েছে। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। তিনি প্রধান হলেও এখন বাংলাদেশে শাসকের উপরে জামাতদের প্রভাব বেশি। সেকারণেই ভারত বিরোধিতা বেড়ে চলেছে বাংলাদেশে।
হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য অনুরোধ জনিয়েছেন বাংলাদেশে ক্রমশ ভারত বিরোধী শক্তি মাথাচারা দিয়ে উঠছে। যদিও মহম্মদ ইউনুস জাননিয়েছেন বাংলাদেশ ভারত বিরোধী নয়। তবে হাসিনাকে তাঁরে ফেরত চান। এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান তাঁরা।
হাসিনা ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ প্রতিবছর দুর্গাপুজোর সময় ইলিশ মাছ পাঠাত পশ্চিমবঙ্গে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই পদ্মার ইলিশের স্বাদ পেতেন আম বাঙালি। কন্তু এবার আর সেটা হবে না। কারণ এবার আর হাসিনা নেই। তিনি দেশ ছেড়ে ভারতেই আশ্রয় নিয়ে রয়েছেন। তাই স্বাদেও যে কোপ পড়বে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মৎস্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের চাহিদা মেটাতেই বাংলাদেশ ইলিশ রপ্তানি করবে না এবার।
বাংলাদেশের পদ্মার ইলিশের খ্যাতি জগৎ জোড়া। ৭০ শতাংশ ইলিশ গোটা বিশ্বে রপ্তানি করে থাকে বাংলাদেশ। এর আগে ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেবার তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে অসন্তোষ তৈরি হয়েছিল।












Click it and Unblock the Notifications