এপ্রিলে ভারত সফরে যাচ্ছেন শেখ হাসিনা

বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ

শেখ হাসিনা
Focus Bangla
শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে সময়ে ভারত সফর করবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতে মি: জয়শংকর দু'দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে প্রায় ৩০ মিনিট এ বৈঠক হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিতি ছিলেন।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পেছানো হয়েছিল বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

তিস্তা নদীর পানি বণ্টনে একটি চুক্তির বিষয়ে বাংলাদেশের দিক থেকে গত বেশ কয়েক বছর ধরে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের করেছিলেন। তখন শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+