বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা

২০১৮-র ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান অনুসারেই দেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি।

২০১৮-র ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান অনুসারেই দেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা

শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্য ভাষণ দেন প্রধানমন্ত্রী হাসিনা। সেই সময়ই নির্বাচনের কথা ঘোষণা করেন। বাংলাদেশে ক্ষমতায় থাকা আওয়ামি লিগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদের চার বছর পূর্তিতে প্রধানমন্ত্রী হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেন।

প্রধানমন্ত্রী হাসিনা জানান, সংবিধান মেনে, অর্থাৎ তার নেতৃত্বাধীন সরকারের অধীনেই চলতি বছরের শেষে সেদেশের একাদশ জাতীয় নির্বাচন হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি আশা করেন, নির্বাচন কমিশনে নথিমুক্ত সবকটি রাজনৈতিক দল আগামি সাধারণ নির্বাচনে অংশ নেবে এবং সেদেশের গণতান্ত্রিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে সহায়তা করবে।

হাসিনা জানিয়েছেন, ২০১৩ সালের মতোই নির্বাচনের আগে মন্ত্রিসভা পুনর্গঠনের মাধ্যমে একটি নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্রও তুলে ধরেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+