Bangladesh: একটা ডিমও জুটবে না এবার বাংলাদেশিদের পাতে! মাংস তো অনেক দূর, ভয়ঙ্কর বিপদের সামনে বাংলাদেশ
Bangladesh: সঙ্কটের মুখে বাংলাদেশের পোল্ট্রি শিল্প! অন্তবর্তী ইউনূস সরকারকে এই বিষয়েও জানিয়েও কোনও লাভ হয়নি। এবার তাই বাংলাদেশজুড়ে ছড়িয়ে থাকা পোল্ট্রি খামার বন্ধের হুঁশিয়ারি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ)। সংগঠনের হুঁশিয়ারি, অবিলম্বে সরকারকে ১০ দফা দাবি মানতে হবে।
আর তা না মানলে নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে সমস্ত খামার বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর ফলে একদিনে বাংলাদেশের বাজার থেকে রাতারাতি মুরগি এবং ডিম উধাও হয়ে যাবে, অন্যদিকে হু হু করে দাম বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

এমনিতেই সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। বাজারে গেলেই একেবারে হাত পুড়ছে সে দেশের আম আদমির। এই অবস্থায় কার্যত পোল্ট্রি শিল্পে ধর্মঘট হলে আরও বিপদের মুখে বাংলাদেশ (Bangladesh) পড়বে বলেই মনে করা হচ্ছে।
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার জানিয়েছেন, প্রান্তিক খামারিদের কথা শোনা হচ্ছে না। উল্টে কর্পোরেট সিন্ডিকেটকে সরকার সহযোগিতা করছে। অবিলম্বে ডিম এবং মুরগির বাজারের স্বস্তি ফিরিয়ে আনতে প্রান্তিক খামারিদের রক্ষায় সরকার হাতে ব্যবস্থা নেয় সেই বার্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে সুমন সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছোট খামার যারা চালাচ্ছেন তাদের জন্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। এমনকী কোনও উদ্যোগও নেই।
উলটে দেশের বাজারে কর্পোরেট কোম্পানির আধিপত্য ও সিন্ডিকেটের দৌরাত্ম বাড়ছে বলেও অভিযোগ বিপিএ'র। এর ফলে প্রান্তিক খামারিরা ক্ষতির মুখে পড়ছে। এমনকী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতি ভয়ঙ্কর বিপদের দিকে চলে যাচ্ছে বলেও এদিন জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। এই বিষয়ে একাধিকবার সরকারকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।
এই অবস্থা চলতে থাকলে প্রান্তিক খামারিরা তাদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যা জাতীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলেও দাবি। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ মানুষ জড়িত বলে দাবি। এই বিষয়ে ইউনূস সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উদ্বেগের জায়গায় পোঁছে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় ভারত দখলের স্বপ্ন না দেখে সবার পাতে যাতে ডিম পড়ে তা নিশ্চিত করাই প্রধান উপদেষ্টার কাজ বলে ওপার বাংলার অনেক মানুষই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications