Sheikh Hasina: হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি হোক! ইন্টারপোলকে আর্জি বাংলাদেশ পুলিশের

Sheikh Hasina: গত অগাস্ট থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনাকে দেশে ফিরিয়ে তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালাতে মরিয়া মহম্মদ ইউনূসের প্রশাসন। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্যাঁচে ফেলতে ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি জানাল বাংলাদেশ পুলিশ।

আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে ওই আর্জি জানিয়েছেন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ওরফে এনসিবি।তবে একা হাসিনা নন, আওয়ামী লীগের আরও ১১ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি করেছে এনসিবি। বাংলাদেশ পুলিশের দাবি, তারা সকলেই বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন।

Hasina

তাঁদের বিরুদ্ধে তদন্তে নেমে যে তথ্যপ্রমাণ মিলেছে, তাতে করে হাসিনা-সহ মোট ১২ জনকে বিচারব্যবস্থার মুখোমুখি করতে চায় বাংলাদেশ সরকার। আদালত ও তদন্তকারী সংস্থার তরফে বারবার আবেদন মেলায় অবশেষে ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছে এনসিবি।

এনিয়ে ঢাকায় এক পুলিশ আধিকারিক জানান, বিদেশে আশ্রয় নেএয়া অভিযুক্তদের খুঁজে বের করতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ইন্টারপোলের। গত বছর নভেম্বরেই শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্তদের পাকড়াও করতে ইন্টারপোলের সাহায্য চাইতে পুলিশ হেডকোয়ার্টারকে আর্জি জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর। অবশেষে এপ্রিলে এসে হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি বাংলাদেশের পুলিশের।

গত ২০২৪ সালের ৫ অগাস্ট প্রবল ছাত্র আন্দোলনের মাঝে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে। সেই থেকে ভারতে রয়েছে শেখ হাসিনা। এদিকে, বাংলাদেশে ফের গৃহযুদ্ধে প্ররোচনা ও ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলে হাসিনা-সহ ৭০ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ পুলিশ

Take a Poll

শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় শ'খানেক মামলা রয়েছে। দুর্নীতি ও গণহত্যার অভিযোগ রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর অত্যাচার নেমে এসেছে। তাদেরও অনেকে বিদেশে পালিয়ে গিয়েছেন। প্রসঙ্গত, এর আগে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনা।

কথায় কথায় হাসিনা বলেছিলেন, "চিন্তা করবেন না। আসতেছি আমি। আল্লা আমায় বাঁচিয়ে রেখেছেন, তার কোনও কারণ রয়েছে। একদিন আসবেই যেদিন বিচার আমরা পাবই। ঋণের উপর চড়া সুদের হার বসিয়ে সেই টাকায় বিদেশে বিলাসিতা করেছেন ইউনূস। তখন আমরা তার এই ভন্ডামি ধরতে পারিনি। আমরা তাঁকে অনেক সাহায্য করেছিলাম। কিন্তু দেশবাসী কোনওদিন উপকৃত হননি। উনি যা করেছেন শুধু নিজের জন্য। ক্ষমতালোভী ইউনূসের আমলে বাংলাদেশে জ্বলছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+