২৫তম স্ত্রীর করা অভিযোগে ২৭তম স্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার স্বামী

নাম ইয়াসিন ব্যাপারী। বয়স ৪৮। কিন্তু তাতে কি? এরমধ্যেই ২৮ বার বিয়ে করা হয়ে গিয়েছে ইয়াসিনের। এহেন ইয়াসিনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

ঢাকা, ২৪ জানুয়ারি : নাম ইয়াসিন ব্যাপারী। বয়স ৪৮। কিন্তু তাতে কি? এরমধ্যেই ২৮ বার বিয়ে করা হয়ে গিয়েছে ইয়াসিনের। এহেন ইয়াসিনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। জানা গিয়েছে, ২৫তম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ২৭তম স্ত্রীর বাড়ি থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে।

সন্তানের জন্ম দিতে চলেছেন এক ব্রিটিশ পুরুষ

স্মার্টফোনের জন্যও এবার এসে গেল টয়লেট পেপার!

জানা গিয়েছে, খুলনা, চট্টগ্রাম, বরগুনা সহ একাধিক জায়গায় ইয়াসিনের স্ত্রীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। বিয়ে করা ছাড়াও মাদক ব্যবসা, নারী পাচারের মতো কাজেও সিদ্ধহস্ত এই বাংলাদেশি নাগরিক।

২৫তম স্ত্রীর করা অভিযোগে ২৭তম স্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার স্বামী

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ২৭তম স্ত্রী রুমানা আখতারের বরগুনার বাপের বাড়ি থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। ২৫তম স্ত্রী শিউলি আখতার তানিয়ার যৌতুক নিয়ে করা অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানা গিয়েছে।

আমাজন নদীর নীচে আর এক নদী রয়েছে! প্রস্থে তা আমাজনের চেয়ে দ্বিগুণ বড়

নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!

সর্বশেষ ২৮তম স্ত্রী বলে যার নাম পাওয়া গিয়েছে তিনি খুলনার ফতেমা বিবি। তবে তিনিই সর্বশেষ কিনা তা নিয়ে ধন্দে পুলিশ কর্তারাই। যদিও জেরায় এতগুলি বিয়ের কথা ইয়াসিন স্বীকার করেনি।

ইয়াসিন ব্যাপারী খুলনারই বাসিন্দা মইনুদ্দিন ব্যাপারীর ছেলে। দুই ছেলের মধ্যে ইয়াসিনই ছোট। তবে ছেলের এমন কীর্তিতে পরিবারে আলোড়ন পড়ে গিয়েছে।

ইয়াসিনের ২৫তম স্ত্রী শিউলি আখতার জানিয়েছেন, ২০১১ সালে আগের সমস্ত বিয়ের কথা গোপন করে তাকে বিয়ে করে ইয়াসিন। তাদের এক কন্যা সন্তানও হয়। পরে শিউলি জানতে পারেন তিনি ইয়াসিনের ২৫তম স্ত্রী। এরপরই অনুসন্ধান চালিয়ে ১৫জন স্ত্রীর ঠিকানা তিনি জোগাড় করতে পেরেছেন। বাকীদের খোঁজ পুলিশ বের করতে পারে কিনা সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+