শীঘ্রই ভারত সফরে যাচ্ছেন শেখ হাসিনা

শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। ২৫ মে এই উদ্বোধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পশ্চিমবঙ্গে যাবেন।

শান্তিনিকেতনে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। ২৫ মে এই উদ্বোধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পশ্চিমবঙ্গে যাবেন। শেখ হাসিনার পাশে থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 শীঘ্রই ভারত সফরে যাচ্ছেন শেখ হাসিনা

সম্প্রতি শান্তিনিকেতন গিয়েছিলেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর । তিনি বাংলাদেশ ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। ওই সময়েই তিনি জানিয়েছিলেন, তাঁরা চান মে মাসের মধ্যেই বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জন্য পশ্চিমবঙ্গ সফরে আগ্রহী। সংস্কৃতিমন্ত্রী এ কথাও বলেছিলেন, বাংলাদেশ চায় ওই অনুষ্ঠানে বিশ্বভারতীর আচার্য ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকুন। ২৫ মে সেটাই হতে চলেছে।

সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশ সরকার ২১ থেকে ২৮ মের মধ্যে যে কোনও একটা দিন ঠিক করার প্রস্তাব ভারত সরকারকে দেয়। সরকারি সূত্রের খবর, ভারত ২৫ মে দিনটি পছন্দ করে বাংলাদেশকে জানায়। বাংলাদেশ ওই দিনটি চিহ্নিত করে ভারতকে জানিয়ে দিয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে সকালে কলকাতা পৌঁছে কিছু সময়ের মধ্যেই শান্তিনিকেতনে রওনা হবেন। এই সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে কি না, সেই জল্পনা শুরু হয়েছে। তিস্তার জলবন্টন চুক্তি এখনও অধরা। বাংলাদেশের কাছে বিষয়টি খুবই স্পর্শকাতর।

শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনে একটি অত্যাধুনিক প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছে, যেখানে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। তা ছাড়া রয়েছে প্রদর্শনী কক্ষ। বড় একটি পাঠাগারও তৈরি করা হয়েছে, যেখানে দুই বাংলার সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের কাহিনী সংক্রান্ত বইপত্র থাকবে। দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে এই উদ্যোগ একটা বড় ভূমিকা নেবে বলে দুই দেশের বিশ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+