বাংলাদেশ থেকে মমতা-মোদীর জন্য এল বিশেষ উপহার, কী পাঠালেন হাসিনা
বাংলাদেশ থেকে মমতা-মোদীর জন্য এল বিশেষ উপহার, কী পাঠালেন হাসিনা
বাংলাদেশ থেকে বিশেষ উপবার এল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। একই সঙ্গে উপহার এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন সেই উপহার। ২৬০০ কেজি বিশেষ আম পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের রংপুর জেলায় ফলে সেই আম। হরিভাঙা প্রজাতির বিশেষ আম বাংলাদেশে যথেষ্ট দামি বলেই পরিচিত।

উপহার এল মমতার জন্য
ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সেই সম্পর্ক আরও ভাল। রাজ্যের মুখ্যমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ থেকে উপহার এল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উপহার পাঠিয়েছেন। সড়ক পথে সীমান্ত দিেয় ভারতে ঢুেকছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো সেই উপহার। ২৬০ কার্টনে ভরা আম সড়ক পথে ভারতে এসেছে। বাংলাদেশে সীমান্ত থেকে ভারতের সীমান্তে সেই আম পাঠানোর জন্য সেদেশের উচ্চ পদস্থ অাধিকারিকরা উপস্থিত ছিলেন সীমান্তে।

প্রধানমন্ত্রীকে উপহার বাংলাদেশের
শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয় বাংলাদেশ থেকে আম এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও। মোট ২৬০০ কেজি আম পাঠানো হয়েছে। বাংলাদেশের রংপুর জেলায় ফলে এই আম। বাংলাদেেশর পক্ষ থেকে জানানো হয়েছে অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরাতেও পাঠানো হবে আম। প্রধানমন্ত্রী েশখ হাসিনা ইতিমধ্যেইতার পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

ইলিশ আসেনি রাজ্য
এবার বর্ষায় বাংলাদেশের ইলিশ আসেনি রাজ্যে। প্রতিবছরই বাংলাদেশের ইলিশের দিকে চেয়ে থাকে বাঙালি। গত বছর দুর্গাপুজোয় ১৫০০ টন ইলিশ ভারতে পাঠিয়েছিল হাসিনা সরকার। করোনা লকডাউনের কারণে ইলিশ রপ্তানিতে ধাক্কা এসেছিল গত বছর। সেকারণেই ইলিশ বেশি করে ভারতে রপ্তানি করে বাংলাদেশ সরকার। এবছর কবে পদ্মার ইলিশ খেতে পাবেন রাজ্যের মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে আম বাঙালি।

মোদীকে আম উপহার
কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম উপহার পাঠিয়েছিলেন। গ্রীষ্মের মরশুমে বাংলায় আম উৎপাদন হয়।সেই আম বিদেশের বাজারেও রপ্তানি করা হয়। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের পক্ষ থেকেইএই আম উপহার সৌজন্য বিনিময়ের অংশ বলে মনেই বিবেচনা করা হয়।












Click it and Unblock the Notifications