Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাহায্য করেছেন মুক্তিযুদ্ধে, এমন কী ভারতে নির্বাসনে থাকার সময়েও! প্রণব স্মরণে শেখ হাসিনা

সাহায্য করেছেন মুক্তিযুদ্ধে, এমন কী ভারতে নির্বাসনে থাকার সময়েও! প্রণব স্মরণে শেখ হাসিনা

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রণব মুখোপাধ্যায়কে উপমহাদেশের বরেণ্য রাজনীতিক বলে বর্ণনা করেছেন। একইসঙ্গে প্রণব মুখোপাধ্যায়কে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলেও বর্ণনা করেছেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের কথা স্মরণ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের কথা স্মরণ

এক শোকবার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও তাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের অনন্য অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়। শেখ হাসিনা সবসময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার কথা জানিয়েছেন।

 ছিলেন পরিবারের বন্ধু

ছিলেন পরিবারের বন্ধু

প্রণব মুখোপাধ্যের মৃত্যুতে শোকে মুহ্যমান ও স্মৃতিকাতর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব মুখোপাধ্যায় বঙ্গবন্ধু পরিবার ও তাঁর নিজের বন্ধু বলেও স্মৃতিচারণ করেছেন শেখ হাসিনা।

 ভারতে নির্বাসনে থাকার সময় সাহায্য করেছেন প্রণব মুখোপাধ্যায়

ভারতে নির্বাসনে থাকার সময় সাহায্য করেছেন প্রণব মুখোপাধ্যায়

বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ১৯৭৫ এর ১৫ অগাস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় সবসময় তাঁদের সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি পরিবারের খোঁজখবর রাখতেন এবং যেকোন প্রয়োজনে ছোট বোন শেখ রেহানা ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলে স্মরণ করেছেন শেখ হাসিনা। দেশের ফেরার পরও প্রণব মুখোপাধ্যায় সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন। যেকোনও সংকটে তিনি সাহস যুগিয়েছেন।

বাংলাদেশ হারাল আপনজনকে

বাংলাদেশ হারাল আপনজনকে

শেখ হাসিনা বলেছেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+