পাকিস্তানের পতাকা লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরছে গাড়ি! ওরা সব ভুলে করাচির কাছেই সপে দিল নিজেদের?

Bangladesh: বছরের শুরুর দিনেও প্রবল বিতর্কের মধ্যে ইউনূস! শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে। আর এরপর থেকেই বাংলাদেশের মাটিতে মাথা চাড়া দিয়েছে মৌলবাদ। একদিকে বেড়েছে ভারত বিদ্বেষ, অন্যদিকে পাকিস্তানের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

৭১ এর ইতিহাস ভারতের অবদানের কথা ভুলে গিয়েছে ওপার বাংলার (Bangladesh) মানুষও। তাঁদের মুখেও পাকিস্তান স্তুতি। এবার বাংলাদেশের মাটিতে উড়তে দেখা হল পাকিস্তানের পতাকা। তাও আবার কিনা সে দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। যা নিয়ে একেবারে হৈহৈ কাণ্ড।

Bangladesh

জানা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka university) চত্বরে একটি রহস্যময় গাড়ি দেখা যায়। তাতে পাকিস্তানের পতাকা লাগানো ছিল। আর সেই গাড়ির ছবি এবং ভিডিও সামনে আসতেই একেবারে হইচই পড়ে গিয়েছে। পাকিস্তানের পতাকা লাগানো গাড়িতে কে বিশ্ববিদ্যালয়ে এলেন? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গাড়িটির ছবি ভাইরাল। অনেকেই পোস্ট করে এই বিষয়ে আলোচনা করছেন।

তবে স্থানীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে কোনও পাক কূটনীতিক এসেছিলেন। তাঁর গাড়িতে পাকিস্তান পতাকা লাগানো ছিল। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক ছিল না। সে দেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হয়। আলোচনার ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সময় ঘুরতেই বদলে যাচ্ছে সমস্ত কিছু।

সম্প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন মহম্মদ ইউনূস। একাধিক বিষয়ে আলোচনা হয় দুজনের। যেখানে ৭১ এর অমীমাংসিত সমস্যা মেটানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বাংলাদেশ সেনা ট্রেনিং নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। শুধু তাই নয়, পাকিস্তানি নাগরিকরা যাতে বেশি করে বাংলাদেশে আসতে পারে সেজন্যে অবাধ ভিসা দেওয়ারও কথা বলা হয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও পাকিস্তানের যোগাযোগ তৈরি হয়েছে। সিন্ডিকেটের সভা ডেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংশ্লিষ্ট ওই বিশ্ববিদ্যালয়। আর এরপরেই সেখানে পাকিস্তানের আধিকারিকদের আনাগোনা বেড়েছে। তেমনই কোনও পাক কূটনীতিক বছরের প্রথমে সেখানে যান। আর তার গাড়িতে লাগানো পাক পতাকা ঘিরেই জাবতয় বিতর্কের সূত্রপাত।এই বিষয়ে কারোর কোনও বক্তব্য সে দেশের তরফে এখনও পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+