কোভিড: বাংলাদেশে ৯৮ দিন পর সংক্রমণ আবারো এক হাজারের বেশি

বাংলাদেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ।
Getty Images
বাংলাদেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ।

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১৪০ জন, আর এ সময়ে দেশটিতে মারা গেছেন সাত জন।

এ নিয়ে দেশটিতে প্রায় ৯৮ দিন পর কোভিড সংক্রমণ আবারো এক হাজারের বেশি হল এবং এ পর্যন্ত মোট শনাক্ত হলো ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন।

বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, চব্বিশ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪.৬৮%।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ১১৭৮ জনের সংক্রমণের খবর দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ এবং গত ১৩ই নভেম্বর সর্বনিম্ন ১৫১ জন সংক্রমিত হয়েছিলো।

আর ২০২১ সালের ১৯ নভেম্বর ও ৮ ডিসেম্বর দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।

এছাড়া ২০২০ সালের ১৮ই মার্চ করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানানোর পর থেকে তিনদিন বাদে আজ পর্যন্ত প্রতিদিনই কম-বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ পর্যন্ত মোট মারা গেছে ২৮ হাজার ৯৭ জন।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

'তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে অমিক্রন'

করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক

প্রায় বিশ মাস পর বাংলাদেশে কোভিডে মৃত্যুহীন দিন

বাংলাদেশের বাজারে এসেছে কোভিডের মুখে খাওয়ার ঔষধ মলনুপিরাভির

অমিক্রন ভ্যারিয়েন্টটি কোভিড জীবাণুর সবচেয়ে বেশি মিউটেট হওয়া সংস্করণ।
Getty Images
অমিক্রন ভ্যারিয়েন্টটি কোভিড জীবাণুর সবচেয়ে বেশি মিউটেট হওয়া সংস্করণ।

মহামারীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ৫ ও ১০ অগাস্ট। উভয় দিনেই ২৬৪ জন করে মারা যায়।

বাংলাদেশে ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটে গত বছর ২৮ জুলাই। সেদিন ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

এখনো পর্যন্ত দেশটিতে মৃত্যুর হার প্রতি ১০০জন শনাক্তের হিসাবে ১.৭৭ আর শনাক্তের হার ১৩.৬৯। আর সুস্থতার হার ৯৭.৫১।

ওদিকে স্বাস্থ্য বিভাগের হিসেবে দেশে ৭ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৩৬৮ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন আর দুই ডোজ নেয়া হয়েছে মোট ৫ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৩৪৯ জনের।

এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন আরও ২ লাখ ৬২ হাজার ৪৭ জন।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

সমুদ্রে যেসব মূল্যবান জিনিসের সন্ধান পেলো বাংলাদেশ

২০ বছর ধরে পেটের মধ্যে কাঁচি নিয়ে ঘুরছেন এক নারী

এক কোটি শিক্ষার্থীকে যেভাবে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেয়া হবে

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+