এমপি লিটন হত্যা মামলায় জাপার সাবেক এমপি আটক

বাংলাদেশে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মামলায় জাতীয় পার্টির একজন সাবেক সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ । এর আগে তাকে বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে তার পরিবার অভিযোগ করে।

বাংলাদেশ
ফোকাস বাংলা
বাংলাদেশ

বাংলাদেশে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মামলায় জাতীয় পার্টির একজন সাবেক সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ

গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত হন ডিসেম্বর মাসে।

এ মামলায় অবসরপ্রাপ্ত কর্ণেল আবদুল কাদের খান নামে এই সাবেক এমপিকে আটকের আগে তাকে পাঁচ দিন বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে তার পরিবার অভিযোগ করে।

তাকে কেন অবরুদ্ধ করে রাখা হয়েছিলো সেবিষয়ে পুলিশ কিছু বলছে না।

গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল আলম বিবিসি বাংলাকে মি. খানকে আটক করার কথা জানান, তবে তাকে অবরুদ্ধ করে রাখার কথা অস্বীকার করেন।

বাংলাদেশ
ফোকাস বাংলা
বাংলাদেশ

তবে মি. খানের পরিবার অভিযোগ করেছে, কোনো গ্রেফতারি পরোয়ানা বা অভিযোগ ছাড়াই তাঁকে আটক করা হয়েছে।

মি. খান সামরিক বাহিনীতে ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি বগুড়া শহরে থেকে ডাক্তারি করতেন।

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধার সরকারি দলীয় এমপি মঞ্জুরুল ইসলামকে গুলি করে হত্যা ঘটনা ঘটে ৩১শে ডিসেম্বর শনিবার।

পুলিশ বলছে, অজ্ঞাত বন্দুকধারীরা সেদিন সন্ধ্যায় সুন্দরগঞ্জে মঞ্জুরুল ইসলামের বাসায় ঢুকে তাকে গুলি করে হত্যা করে।

এর কিছুদিন আগে এই এমপির ছোঁড়া গুলিতে এক শিশু গুরুতর আহত হওয়ার পর সেখানকার স্থানীয় রাজনীতিতে দলীয় কোন্দলের বিষয়টিও সামনে এসেছিল।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+