Bangladesh: বাংলাদেশের সেনাবাহিনীতেও হিংসার আগুন ছড়ানোর চক্রান্ত! ব়্যাডারে পাকিস্তান ঘনিষ্ঠ সেনাকর্তা
Bangladesh: এবার বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরেও চরমে কোন্দল। পাকিস্তানের যোগসাজশে বাংলাদেশে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করার ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল বলে সূত্রের খবর। চাঞ্চল্যকর এই তথ্য় হাতে পেতেই বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের (Faizur Rahman) উপর কড়া নজরদারি সেনা প্রধানের কার্যালয়ের। পাকিস্তান ও জামাত ঘনিষ্ঠ এই বরিষ্ঠ সেনা আধিকারিকের গতিবিধি এখন ব়্যাডারে।
সেনাপ্রধানকে (Army Chief) পদ থেকে সরিয়ে দিতে চক্রান্ত এঁটেছিলেন ফয়জুর। খবর পেতেই তাঁর উপর নজরদারি রাখার অর্ডার পাস করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এমনকী সেনাপ্রধানকে না জানিয়ে মার্চের প্রথম সপ্তাহে সেনাবাহিনীর বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে বৈঠকও সারেন ফয়জুর। সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার চক্রান্ত করছিলেন ফয়জুর।

যদিও পাকিস্তান (Pakistan) ঘনিষ্ঠ ফয়জুরের পরিকল্পনা ভেস্তে দিয়ে সেনাপ্রধানের অফিসে সেনা আধিকারিকরা ওই বৈছকের নির্যাস জানিয়ে দেয়। তবে এবারই প্রথম নয়, এর আগে জানুয়ারি মাসেও পাকিস্তান ও জামাতের কূটনীতিকদের সঙ্গে গোপনে বৈঠক করেন ফয়জুর রহমান। সেবারেও খবর চলে আসে সেনাপ্রধানের ওয়াকার উজ জামানের কাছে। তারপর থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফকে নির্দেশ দেওয়া হয় ফয়জুরের উপর কড়া নজরদারি রাখার জন্যে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে বাংলাদেশে অশান্তি বেড়েছে বই কমেনি। ইউনূসের সরকার কিছুতেই কড়া হাতে বিক্ষোভকারীদের দমন করতে পারছে না। দিকে দিকে সংঘর্ষ, ভাঙচুর ও সাম্প্রদায়িক অশান্তির খবর এসেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে।
এমতাবস্থায় গত মাসেই সেনাপ্রধান বলেছিলেন, দেশের আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী রাজনৈতিক টানাপোড়েন। নিজের দোষেই এই অচলাবস্থা দেখতে হচ্ছে বাংলাদেশকে, এমনটাই বলেন সেনাপ্রধান। তবে কি সেই মন্তব্যের জেরেই এবার সেনাপ্রধানকে পথ থেকে সরিয়ে দিতে চাইছেন ইউনূস? পাকিস্তান ও জামাতের সাহায্য নিয়ে সেনাপ্রধানকে উৎখাত করলে অশান্তির পথ আরও সুগম হয় আর কী, সেই চেষ্টাতেই উদ্যত বাংলাদেশ।












Click it and Unblock the Notifications