প্রণব মুখার্জীর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হল জাতীয় সংসদে
প্রণব মুখার্জীর মৃত্যুতে বাংলাদেশ সংসদে শোক প্রস্তাব
সর্বসম্মতিক্রমে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শোক প্রস্তাব গৃহীত হল বাংলাদেশ সংসদে। বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন সূত্রে এ কথা জানা যায়। সম্প্রতি এই প্রসঙ্গে তাদের তরফে একটি টুইটও করা হয়। এদিকে রবিবার বেলা ১১টায় শুরু হয় বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। অধিবেশনের শুরুতেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবগুলি উপস্থাপন করেন বলে জানা যায়।

দীর্ঘদিন কোমায় থাকার পর গত ৩১শে অগাস্ট দিল্লির সেনা হাসাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। তারপর পর থেকে শোকে বিহ্বল দুই বাংলার মানুষ। এদিন শেখ হাসিনা বলেন, “ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কথা আমি সর্বদা সময় স্মরণ করি। তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। সেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছাড়াও ১৯৭৫ সালে আমাদের পাশে ছিলেন। পরবর্তীতে ২০০৭ সালে যখন আমি বন্দি তখনও তিনি আন্তর্জাতিকভাবে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন।”
প্রণব মুখোপাধ্যায়ের প্রতি বাংলাদেশের জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে প্রস্তাবে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে অসামান্য অবদান রাখেন প্রণব মুখোপাধ্যায়। তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তাঁর এ অবদানের মধ্য দিয়ে প্রতিটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে ২০১৩ সালে প্রণব মুখার্জীকে মুক্তিযুদ্ধ সম্মাননাও দেওয়া হয় বাংলাদেশ সরকারে তরফে।












Click it and Unblock the Notifications