সরকারে আসার পরই হাসিনার জন্য দুঃসংবাদ! প্রয়াত আওয়ামী লিগের মন্ত্রী আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি একসময়ে আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ছিলেন, প্রয়াত হলেন ৬৭ বছর বয়সে।
তাঁর পিতা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধের অন্য়তম চালিকাশক্তি। তাঁর সুযোগ্য পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি একসময়ে আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ছিলেন, প্রয়াত হলেন ৬৭ বছর বয়সে। শেখ হাসিনার সরকারে তিনি জনপ্রশাসন মন্ত্রী ছিলেন।

কিশোরগঞ্জ-১ থেকে নির্বাচিত হন আশরাফুল। এর আগে তিনি আশরাফুল স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৫২ সালের ১ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলাম ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আশরাফুল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তি বাহিনীর একজন সদস্য হিসাবে কাজ করেছেন।
আওয়ামী লিগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের পর ২০০৯-২০১৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন আশরাফুল।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্য তিন জাতীয় নেতার সঙ্গে আশরাফুলের পিতা সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করা হয়। তারপরে আশরাফুল ইংল্যান্ডে চলে যান। দীর্ঘ দুই দশক পরে বাংলাদেশে ফিরে তারপর থেকে নির্বাচনে দাঁড়িয়ে পরপর জেতেন ও মন্ত্রী হন।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন আশরাফুল। বহুদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। শেষ অবধি থাইল্যান্ডে তাঁর প্রয়াণ হয়েছে। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications