Bangladesh: 'যুদ্ধের পরিস্থিতি.. সতর্ক থাকতে হবে', বাংলাদেশ জুড়ে হঠৎ কী হল! জরুরি বৈঠক ডাকলেন ইউনূস, তাহলে...
Bangladesh: সঙ্কটময় বছর। যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি আমরা। চাঞ্চল্যকর দাবি করলেনব বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে। কিন্তু এখনও সে দেশে চলছে রাজনৈতিক অস্থিরতা। আইনশৃঙ্খলা কার্যত নেই বললেই চলে। এই অবস্থায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ইউনূসের মন্তব্য, এমন ভাবে সতর্ক থাকতে হবে... যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি।
তাঁর কথায়, দেশের জন্য খুবই সঙ্কটময় পরিস্থিতি এই বছরটা। কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। তবে বাংলাদেশের (Bangladesh) আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রধান উপদেষ্টার। আর তা হলে নিরাপত্তা প্রধানদের আরও সতর্ক থাকার কথা বলেন। হঠাত এহেন মন্তব্য কেন করলেন ইউনূস, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

বর্তমানে নতুন করে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। এছাড়াও একাধিক ইস্যুতে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। অন্যদিকে সীমান্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে সংঘাতের আবহ। বাড়ছে টেনশন। এই অবস্থায় আজ সোমবার প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন। যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিস্তারিত সমস্ত তথ্য সরজমিনে নেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি ও পুলিশ প্রধানসহ বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও স্পেশাল ব্রাঞ্চের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুজায়ী, সেই বৈঠকেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মহম্মদ ইউনূস।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করতে হবে নিরাপত্তা সংস্থাগুলিকে। যাতে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়। শুধু তাই নয়, থানা সহ সমস্ত বাহিনী যাতে নিজেদের সঙ্গে যোগাযোগ রাখে সেই কথাও জানান ইউনূস। তাঁর অভিযোগ, শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা নৈরাজ্য সৃষ্টি ও অপপ্রচারের অপচেষ্টায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে।
এই বিষয়ে আরও বাহিনীকে নজর দেওয়ার নির্দেশও এদিন বাহিনীর শীর্ষ আধিকারিকদের দেন প্রধান উপদেষ্টা। তবে হঠাত করে ইউনূসের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। ঘটতে পারে ৭১ এর পুনরাবৃত্তি? সেই আশঙ্কা থেকেই ইউনূসের মন্তব্য? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।












Click it and Unblock the Notifications