সিকিমের মতো বাংলাদেশও দখল নিতে চায় ভারত! ২৪ ঘণ্টার মধ্যেই ইসকনকে নিষিদ্ধ করুন, দাবি উঠল ঢাকায়
Bangladesh: ইসকন ইস্যুতে ইউনূসের উপর চাপ বাড়াল। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাল ভয়েজ অব ল'ইয়ার্স অব বাংলাদেশের নেতারা। আর তা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি। সংগঠনের দাবি, বাংলাদেশে ইসকন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু তা পারেনি। মানুষ রুখে দিয়েছে।
এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ভয়েজ অব ল'ইয়ার্স অব বাংলাদেশ। আর এহেন হুঁশিয়ারি যে নিঃসন্দেহে ইউনূস সরকারের উপর চাপ বাড়াবে তা কার্যত স্পষ্ট। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে বাংলাদেশে (Bangladesh) ।

একের পর এক মন্দির জোর করে বিন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে আসে সংখ্যাগুরুদের বিরুদ্ধে। এমনকি এই ইস্যুতে বাংলাদেশ হাইকোর্টে মামলা পর্যন্ত হয়। যেখানে ইউনূস সরকার ইসকনকে কড়া ভাষায় আক্রমণ শানায়। শুধু তাই নয়, ধর্মীয় মৌলবাদী সংগঠন হিসাবেও তুলে ধরা হয়।
যদিও এই বিষয়ে বাংলাদেশ হাইকোর্ট লিখিত দিতে বললেন সরকার কোনও বক্তব্য জানায়নি। ফলে মামলা খারিজ হয়ে যায়। আর এই বিতর্কের মধ্যেই ইসকন ইস্যুতে সে দেশের অন্তবর্তী সরকার জানায়, ইসকন নিষিদ্ধ করা নিয়ে কোনও পরিকল্পনা নেই। যা ওপারের কৃষ্ণভক্তদের স্বস্তি দিলেও নতুন করে ফের ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাল একদল আইনজীবী।
তাঁরা জানায়, ইসকনকে দেশে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে চট্টগ্রাম আদালতে খুন হয়ে যাওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের কড়া শাস্তির দাবি জানানো হয়। ভয়েজ অব ল'ইয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন জানান, 'ভারত সাম্রাজ্যবাদী দেশ, আগ্রাসী দেশ। তারা সিকিমকে দখল করে নিয়েছে। বাংলাদেশও দখল করে নিতে চায়'। আর সেজন্যেই ভারত লাগাতার উসকানি দিচ্ছে। তাদের ফাঁদে কেউ যাতে পা না দেয় সেই দাবি জানান গিয়াসউদ্দিন।
একই সঙ্গে ইসকন নিষিদ্ধ করার দাবি জানান। তাঁর কথায়, বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি সকলেই ইসকনকে নিষিদ্ধ করার আওয়াজ তুলছে। এমনকি ইসকন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার কাজ করছে বলেও অভিযোগ। ফলে এই বিষয়ে ইউনূস সরকার কোনও পদক্ষেপ না নিলে লাগাতার আন্দোলন হবে বলে হুঁশিয়ারি সংগঠনের। এখন দেখার এই বিষয়ে সে দেশের সরকার কী পদক্ষেপ নেয়।












Click it and Unblock the Notifications