Bangladesh: ইতিহাস ভুলে নির্লজ্জ বিএনপি নেতার হুমকি, 'শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দেওয়া হবে', আর কত নীচে নামবে?

Bangladesh: শেখ হাসিনাকে (Sheikh Hasina) ৫৭ বার ফাঁসি দেওয়া হবে! ছাড়া হবে না তাঁর দোসরদেরও। সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে। মুজিব কন্যাকে চরম হুঁশিয়ারি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের। তাঁর দাবি, শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। কাউকে ছাড়েননি। মাসের পর মাস খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ করে দিয়েছিলেন। এমনকী ৫৭ জন সেনা আধিকারিককে শেখ হাসিনা হত্যা করেছেন। তাদের হত্যার দায়ে শেখ হাসিনা এবং তাঁর দোসরদের ৫৭ বার ফাঁসি দেওয়া হবে। কেউ ঠেকাতে রাখতে পারবে না বলেও হুঁশিয়ারি।

শুধু তাই নয়, এদিন একেবারে কড়া ভাষায় শেখ হাসিনাকে আক্রমণ শানান আমান উল্লাহ আমান। এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমকে আরও বলেন, খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নেই। যদি তিনি দেশে আসার চিন্তা করেন তাহলে দেশের মানুষ তাকে জায়গা দেবে না।

Sheikh Hasina

তবে আগামিদিনে বাংলাদেশের বুকে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জনগণের সরকার তৈরি হবে বলে দাবি করেন বিএনপি নেতা। দেশের মানুষ খালেদা জিয়ার সরকার তৈরির অপেক্ষায় আছে বলেও দাবি।

তবে এক্ষেত্রে বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। আমান উল্লাহ আমানের কথায়, সামনে কঠিন সময়। সেই কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে। তবে বিএনপির সরকার যে বাংলাদেশের বুকে তৈরি হবে তা নিশ্চিত আমানসাহেব। দাবি, আগামীর সরকার হবে সেই সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে।

বলে রাখা প্রয়োজন, গত বছর জুলাই-অগাস্ট মাসে হওয়া আন্দোলনের জেরে বাংলাদেশের মসনদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এমনকী প্রাণে বাঁচতে বাংলাদেশ ছেড়ে বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। শেখ হাসিনা সরকারের পতন বাংলাদেশের মাটিতে এক নয়া রাজনীতির আমদানি করেছে।

ক্রমশ মৌলবাদী, কট্টরপন্থীদের আস্ফালন বাড়ছে। পাকিস্তানপন্থী খালেদা জিয়ার দল বিএনপি নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে। ইতিমধ্যেই পাকিস্তান এবিওং চিনের রাষ্ট্রদূত এবং নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন খালদা জিয়া সহ একাধিক বিএনপি নেতা।

শুধু তাই নয়, লাগাতার ভোটের দাবিতে বর্তমান ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সে দেশে। বন্দি প্রত্যাবর্তন চুক্তির নথি ভারতকে পাঠিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বিএনপি নেতার হুমকি খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+